https://newsbdc.com/international/mw0fk3o585
ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড
সোমবার (২ নভেম্বর) সংবাদমাধ্যম দ্য নিউ আরবের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন
নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় পর্যটক ২৭ মিনিট আগে
প্রতিবেদন অনুযায়ী, ফুকেট দ্বীপে সপ্তাহান্তে ‘নো ইসরায়েল—সেভ ফুকেট’ লেখা ব্যানার নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে থাই মিডিয়া মোগল ও ‘ইয়েলো শার্ট’ আন্দোলনের নেতা সোধি লিমথংকুল অভিযোগ করেন, ইসরায়েলিরা স্থানীয় ব্যবসার ক্ষতি করছেন। তাঁদের পরিচালিত কিছু ব্যবসা কেবল ইসরায়েলি পর্যটকদের সেবা দেওয়ার উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে বলেও দাবি করেন তিনি।
একই দিন দ্বীপে আয়োজিত আরেকটি বিক্ষোভে নেতা সাইচোল নুচোট থাই সরকারের কাছে নাগরিকত্ব পাওয়া ইসরায়েলিদের নাগরিকত্ব বাতিল এবং দেশজুড়ে সব চাবাদ প্রতিষ্ঠান বন্ধের দাবি জানান।
আরও পড়ুন
জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ করবে না মালয়েশিয়া ৩৫ মিনিট আগে
স্থানীয় প্রতিবাদী দলগুলোর অভিযোগ, ইসরায়েলি নাগরিকদের কেউ কেউ বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছেন, স্থানীয় সংস্কৃতির প্রতি অসম্মান দেখাচ্ছেন এবং বিদেশি মালিকানার বিধিনিষেধ এড়াতে থাই নাগরিকদের নাম ব্যবহার করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন
কৃষ্ণসাগরে জাহাজে হামলা, ন্যাটোর নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ ৪৪ মিনিট আগে
থাইল্যান্ডে ‘চাবাদ হাউস’ নামে পরিচালিত বিভিন্ন কেন্দ্রের কর্মকাণ্ডও সম্প্রতি নজরদারির আওতায় এসেছে। গত জুলাইয়ে একটি তদন্ত চলাকালে এক ইসরায়েলি পর্যটক কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে বলেছিলেন, ‘আপনারা কি জানেন না এটি ইসরায়েলি ভূখণ্ড?’
ওই ঘটনার পর থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তের পরিধি বাড়ায়। সেপ্টেম্বরে দেশজুড়ে অন্তত নয়টি চাবাদ হাউসের লাইসেন্স ও সম্পত্তির মালিকানা নিয়ে তদন্ত করা হয়।
আরও পড়ুন
মধ্যবর্তী নির্বাচনের পর কি ‘লেম ডাক’ হয়ে পড়বেন ট্রাম্প? ৪৮ মিনিট আগে
গত সপ্তাহে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল দেশটির চাবাদ প্রধান রব্বাই ইউসেফ চাইম কান্টোরের থাই নাগরিকত্ব বাতিল করেন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে থাই নাগরিকত্ব পাওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ব্যবহার করে ১৬ বার অস্ট্রেলিয়া ভ্রমণ করেছিলেন। তদন্তে এ তথ্য উঠে আসে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড ইসরায়েলি পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক দায়িত্ব শেষ করার পর অনেক ইসরায়েলি সেখানে ভ্রমণে যান। ২০২৩ সাল থেকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়লেও থাইল্যান্ডের সাম্প্রতিক আন্দোলনগুলো মূলত পর্যটনকেন্দ্রগুলোতে স্থানীয় ব্যবসা ও সংস্কৃতির ওপর প্রভাব বিস্তারের অভিযোগ এবং অন্যান্য স্থানীয় ইস্যুকে ঘিরে গড়ে উঠেছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।