ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী চাকরি জাতীয়করণসহ শিক্ষকদের আট দফা দাবি বিচারকের বিরুদ্ধে মারধরের অভিযোগ, চালকের বিভাগীয় মামলা স্থগিত শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সীতাকুণ্ডে আইআইইউসি শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় পর্যটক সরকারি হাসপাতালের পাশে ক্লিনিকের অনুমোদন ফ্যাসিস্ট আমলে: স্বাস্থ্যমন্ত্রী জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ করবে না মালয়েশিয়া নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ পিছিয়ে দিল এএফসি ইয়ামাল নয়, লামিনে ইয়ামালই পুরো নাম: জানালেন বাবা
রাজনীতি

সরকারি হাসপাতালের পাশে ক্লিনিকের অনুমোদন ফ্যাসিস্ট আমলে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১৪: ৫৪
সরকারি হাসপাতালের পাশে ক্লিনিকের অনুমোদন ফ্যাসিস্ট আমলে: স্বাস্থ্যমন্ত্রী


মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়েকটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৬ মিনিট আগে শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নেতৃত্বে পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে একসঙ্গে সব ক্লিনিক বন্ধ করা সম্ভব নয়। পর্যায়ক্রমে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।

আরও পড়ুন

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ১ ঘণ্টা আগে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে জানতে চান। পরে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি।

পরিদর্শনকালে চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিত থাকার বিষয়েও কঠোর নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন

সৌরবিদ্যুতের প্রসারে নতুন আইন সংসদে তোলা হবে: শামা ওবায়েদ ১ ঘণ্টা আগে সৌরবিদ্যুতের প্রসারে নতুন আইন সংসদে তোলা হবে: শামা ওবায়েদ

রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রী। সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

রাজনীতি নিয়ে আরও পড়ুন