ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
রাজনীতি

শ্রমিক আন্দোলনে ‘একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি’ সক্রিয়: রাশেদ খান

প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১৪: ১৪
শ্রমিক আন্দোলনে ‘একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি’ সক্রিয়: রাশেদ খান
সংগৃহীত

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা সম্মিলিতভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ৬ ঘণ্টা আগে স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আশুলিয়া ও মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে শ্রমিক লীগের সন্ত্রাসীরা ঢুকে পড়ছে। শ্রমিকদের দাবির প্রতি সরকার আন্তরিক। ন্যায্যতার ভিত্তিতে তাদের দাবি পূরণ করা হবে। কিন্তু এ সুযোগকে ব্যবহার করে পতিত শক্তি গাড়িতে আগুন দিচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে। ডিসেম্বরকে সামনে রেখে ’৭১-এর পতিত শক্তি আর ’২৪-এর পতিত শক্তি একত্রে দেশের অগ্রগতিকে ব্যাহত করতে চক্রান্ত চালাচ্ছে।

মো. রাশেদ খান বলেন, আশুলিয়া ও মিরপুরে ঘটে যাওয়া অগ্নিসন্ত্রাসের দায় জামায়াতের আমির এড়াতে পারেন না। তারা বলেছেন, সব তছনছ করে দেওয়া হবে। এরই অংশ এটি।

আরও পড়ুন

শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে: রিজভী ১৩ ঘণ্টা আগে শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে: রিজভী

এ সময় পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

তিনি বলেন, পিরোজপুরের এ ঘটনা আমাদের জন্য কলঙ্কের। ’৭১-এর স্বাধীনতাবিরোধী শক্তি এখনো রাজনৈতিক কারণে টিকে আছে। তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি।

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান ১৯ ঘণ্টা আগে সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান

‘পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা সৃষ্টি করেছে জামায়াত-শিবির। এ নিয়ে তারা বিবৃতি দিয়েছে, তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু এখনো সেই তদন্তের বিষয়ে কিছু জানা যায়নি’, যোগ করেন মো. রাশেদ খান।

সাম্য ও মানবিক মর্যাদা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন