https://newsbdc.com/politics/mvxnggrmaj
পোশাকশ্রমিকের ছদ্মবেশে আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পোশাকশ্রমিক হিসেবে ছদ্মবেশে আন্দোলনে নেমে নৈরাজ্য সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে শ্রমিকদের এই আন্দোলনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগে থেকেই ইন্ধন ও উসকানি দিয়ে আসছিল বলেও তিনি দাবি করেন।
রোববার (১ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব মন্তব্য করেন।
আরও পড়ুন
শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৮ ঘণ্টা আগে
তিনি উল্লেখ করেন, মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনের মূল নেতৃত্বে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। রাশেদ খাঁনের অভিযোগ অনুযায়ী, মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনায় পোশাকশ্রমিক নামধারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সরাসরি অংশ নিয়েছেন।
আরও পড়ুন
সরকারি হাসপাতালের পাশে ক্লিনিকের অনুমোদন ফ্যাসিস্ট আমলে: স্বাস্থ্যমন্ত্রী ১৮ ঘণ্টা আগে
নিজের দাবির সপক্ষে এনসিপি নেতা সারজিস আলমের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে রাশেদ খাঁন বলেন, বর্তমানে বিরোধী দল ও ক্ষমতাচ্যুত শক্তি কীভাবে হাত মিলিয়েছে, সারজিসের ফেসবুক পোস্ট তারই একটি জ্বলন্ত প্রমাণ। সারজিস আলমের ওই পোস্টে শ্রমিকদের মজুরি-সংক্রান্ত চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করতে দেখা গেছে।
রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করতেই ক্ষমতাচ্যুত আওয়ামী বলয়কে এভাবে উসকে দিচ্ছেন।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।