ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
রাজনীতি

সাধারণ জনগণই বিএনপির মূল শক্তি’: মির্জা আব্বাস

প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১৩: ১৬
সাধারণ জনগণই বিএনপির মূল শক্তি’: মির্জা আব্বাস
সংগৃহীত

রাজনৈতিক প্রতিপক্ষকে সতর্ক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, বিএনপি ঘরে বসে লড়াই করার দল নয়। রাজপথে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার সামর্থ্য দলটির রয়েছে। সাধারণ জনগণই বিএনপির মূল শক্তি।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে মাহবুব আলী ইনস্টিটিউট হলে বিএনপির দলীয় নেতাকর্মীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তার সহধর্মিণী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ৬ ঘণ্টা আগে স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী

মির্জা আব্বাস বলেন, ভাববেন না যে আমরা শুধু ঘরে বসে লড়াই করি। আমাদের পায়ের শক্তি আছে, কোমরের জোর আছে এবং আমাদের খুঁটি অত্যন্ত শক্ত। আর আল্লাহ তা’আলার রহমতে এ দেশের সাধারণ জনগণই আমাদের মূল শক্তি। ভাববেন না বিএনপি ভেসে আসছে; এটা জামায়াতে ইসলামী না, আওয়ামী লীগও না—এটা বিএনপি, এটা মাথায় রাখতে হবে।

রাজপথে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির পূর্ণ সামর্থ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে: রিজভী ১৩ ঘণ্টা আগে শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে: রিজভী

নতুন রাজনৈতিক দল ও তরুণ নেতাদের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, কিছু বাচ্চা ছেলেপেলে আছে, পটপরিবর্তনের পর যাদের দৈর্ঘ্য ও প্রস্থে সাইজ অস্বাভাবিক হারে বেড়েছে। বড় বড় গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে। এই টাকা কোত্থেকে আসে? এই গাড়ি কার, গ্যাস ও তেলের খরচ কে দেয়? তা জাতি জানতে চায়।

আরও পড়ুন

শ্রমিক আন্দোলনে ‘একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি’ সক্রিয়: রাশেদ খান ১৭ ঘণ্টা আগে শ্রমিক আন্দোলনে ‘একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি’ সক্রিয়: রাশেদ খান

তিনি আরও বলেন, আমাদের হিসাব চাইলে আমরা উন্মুক্ত করে দেবো, কিন্তু আপনারা কি আমাদের মতো স্বচ্ছ হিসাব দিতে পারবেন? কাজেই জাতিকে বিভ্রান্ত না করে দেশ গড়ার কাজে সহযোগিতা করুন।

ভারত থেকে আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু নেতা-কর্মী টাকার বিনিময়ে আওয়ামী লীগের ওই নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। বিষয়টিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান ১৯ ঘণ্টা আগে সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর অবস্থানের কথা জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপির শত্রু তার শত্রু, আর তার শত্রু বিএনপির শত্রু। কোনো অপরাধী তার আত্মীয় কিংবা ঘনিষ্ঠ হলেও ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা দলের ভেতরে থাকা ষড়যন্ত্রকারী—যেই হোক, সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

এ সময় দুই হাতে অর্থ উপার্জনের চেষ্টা করছেন, এমন ব্যক্তিদের দল থেকে বর্জনের আহ্বান জানান তিনি।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন