ছবি ভিডিও মতামত
সর্বশেষ
মধ্যবর্তী নির্বাচনের পর কি ‘লেম ডাক’ হয়ে পড়বেন ট্রাম্প? বে টার্মিনালে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের পিএসএ কুইক রেন্টালের নামে লুটপাট নয়, সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত ৭৫ শতাংশ পরিবার তীব্র খাদ্যসংকটে ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড পরকীয়া ফাঁসের ভয়ে দম্পতিকে হত্যা, নারী গ্রেপ্তার ১৫ শিক্ষক, পরীক্ষার্থী ১৭; পাস করেছেন মাত্র একজন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ফ্যাসিস্ট আমলে সব অবৈধ ক্লিনিক চালু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
আন্তর্জাতিক

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হা/মলা, নি/হত ভারতীয় নাগরিক

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১৩: ৩৩
ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হা/মলা, নি/হত ভারতীয় নাগরিক
সংগৃহীত

ওমানের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাগরিক। এ ঘটনায় জাহাজটিতে থাকা আরও ১৩ ভারতীয়কে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার ওমানের লিমাহ উপকূলের কাছে ‘এমএসভি আল জুসুফি’ নামের পণ্যবাহী জাহাজটিতে এ হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহত ভারতীয় নাগরিকের পরিচয় প্রকাশ করেনি মন্ত্রণালয়।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের পর কি ‘লেম ডাক’ হয়ে পড়বেন ট্রাম্প? এইমাত্র মধ্যবর্তী নির্বাচনের পর কি ‘লেম ডাক’ হয়ে পড়বেন ট্রাম্প?

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় ভারত গভীরভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন