https://newsbdc.com/international/mw0de5maop
এভারেস্ট বেস ক্যাম্পে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নি/হত ১
মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির সোলুখুম্বু জেলার এভারেস্ট বেস ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
মধ্যবর্তী নির্বাচনের পর কি ‘লেম ডাক’ হয়ে পড়বেন ট্রাম্প? এইমাত্র
সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা মাগার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দুর্ঘটনায় আহত নিউজিল্যান্ডের নাগরিককে উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি। ভিডিওতে দেখা যায়, অবতরণের ঠিক আগে হেলিকপ্টার দুটির রোটর বা পাখা একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। এরপর সেগুলো বরফে ঢাকা মাটিতে আছড়ে পড়ে।
আরও পড়ুন
ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড ৫ মিনিট আগে
দুর্ঘটনাকবলিত হেলিকপ্টার দুটি বেসরকারি প্রতিষ্ঠান ফিশটেইল এয়ার ও ডাইনেস্টি এয়ারের।
ফিশটেইল এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের হেলিকপ্টারটি এভারেস্ট অঞ্চল থেকে উদ্ধার করা যাত্রীদের নিয়ে যাচ্ছিল। অবতরণের সময় সেটি দুর্ঘটনার শিকার হয়। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, ওই হেলিকপ্টারে থাকা ভারতীয় ও নিউজিল্যান্ডের নাগরিক দুজনই পর্যটক ছিলেন। অন্যদিকে, ডাইনেস্টি এয়ারের এক কর্মকর্তা জানান, তাদের হেলিকপ্টারটিতে শুধু পণ্য পরিবহন করা হচ্ছিল।
আরও পড়ুন
গাড়ির ডিকিতে ৩৮০ লিটার জমজমের পানি, জরিমানা ১ লাখ ২৪ হাজার টাকা ১ ঘণ্টা আগে
নেপালে ট্রেকিংয়ের ব্যস্ত মৌসুমে এ দুর্ঘটনা ঘটল। এ সময় পর্যটক, হাইকার ও পর্বতারোহীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়। পর্যটক ও পর্বতারোহীদের পরিবহনের পাশাপাশি জরুরি প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতেও দেশটিতে ছোট হেলিকপ্টারের ব্যবহার রয়েছে।
তবে নেপালের দুর্গম পাহাড়ি এলাকা ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে হেলিকপ্টার পরিচালনা বেশ ঝুঁকিপূর্ণ। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। এ কারণে প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্বতারোহী ও ট্রেকার দেশটিতে ভিড় করেন।
আরও পড়ুন
ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হা/মলা, নি/হত ভারতীয় নাগরিক ১ ঘণ্টা আগে
নেপাল ও প্রতিবেশী ভারতের পার্বত্য অঞ্চলে বেশি উচ্চতায় হেলিকপ্টার পরিচালনা করা বিশেষভাবে কঠিন। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের ঘনত্ব কমে যায়। ফলে হেলিকপ্টারের রোটর পর্যাপ্ত বাতাস নিচের দিকে ঠেলে দিতে পারে না, এতে উড্ডয়নের সক্ষমতা কমে যায়। একই সঙ্গে বাতাসে অক্সিজেনের ঘনত্ব কম থাকায় ইঞ্জিনের শক্তিও হ্রাস পায়।
এর কয়েক দিন আগে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বদ্রিনাথ থেকে উড্ডয়নের পরপরই একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ ছয়জন নিহত হন। বদ্রিনাথও একটি উঁচু পার্বত্য এলাকা। সেখানে বাতাসের ঘনত্ব কম থাকায় হেলিকপ্টার পরিচালনা করা কঠিন।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।