ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী চাকরি জাতীয়করণসহ শিক্ষকদের আট দফা দাবি বিচারকের বিরুদ্ধে মারধরের অভিযোগ, চালকের বিভাগীয় মামলা স্থগিত শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সীতাকুণ্ডে আইআইইউসি শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় পর্যটক সরকারি হাসপাতালের পাশে ক্লিনিকের অনুমোদন ফ্যাসিস্ট আমলে: স্বাস্থ্যমন্ত্রী জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ করবে না মালয়েশিয়া নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ পিছিয়ে দিল এএফসি ইয়ামাল নয়, লামিনে ইয়ামালই পুরো নাম: জানালেন বাবা
সারা দেশ

পটুয়াখালীতে ১৩ লাখ টাকার শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১৪: ৪১
পটুয়াখালীতে ১৩ লাখ টাকার শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ
সংগৃহীত

পটুয়াখালীতে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজাসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

সীতাকুণ্ডে আইআইইউসি শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ ৪৭ মিনিট আগে সীতাকুণ্ডে আইআইইউসি শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২১০ কেজি শাপলাপাতা মাছ ও ১ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩০ হাজার টাকা।

এ সময় বাসের চালক, সুপারভাইজার ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

২৫০ শয্যার হাসপাতালে ১০০ শয্যার জনবল, ভোগান্তিতে রোগীরা ১ ঘণ্টা আগে ২৫০ শয্যার হাসপাতালে ১০০ শয্যার জনবল, ভোগান্তিতে রোগীরা

পরে উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। অন্যদিকে, জেলা বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে শাপলাপাতা মাছগুলো ধ্বংসের উদ্দেশ্যে মাটিতে পুঁতে রাখা হয়।

মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন