https://newsbdc.com/sara-desh/mw09ti06v4
মিরপুরে শ্রমিকদের সঙ্গে মিশে দুষ্কৃতকারীদের সড়ক অবরোধ, বন্ধ মেট্রোরেল স্টেশন
রাজধানীর মিরপুরে ফের পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।
আরও পড়ুন
চট্টগ্রাম কাস্টমসে সাইফুলের প্রভাব, নিষিদ্ধ পণ্য খালাসের অভিযোগ ২ ঘণ্টা আগে
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে বিক্ষোভ ও সংঘর্ষ হয়। পরে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের কন্ট্রোলরুম থেকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়।
এমআরটি পুলিশ কন্ট্রোলরুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ ২ ঘণ্টা আগে
কন্ট্রোলরুম আরও জানায়, বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও করানো হচ্ছে না। তবে মেট্রোরেলের অন্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর স্টেশনটি পুনরায় চালু করা হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।