https://newsbdc.com/national/mw0cki1j5i
গার্মেন্টস বন্ধে উসকানি দিলে আইনগত ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
কেউ পোশাক কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার রাজধানীতে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোনো কোনো মহল উসকানি দিচ্ছে, যাতে গার্মেন্টসের উৎপাদন ব্যাহত হয়। কেউ যদি কোনো ধরনের গার্মেন্টস কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালায়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ৩১ মিনিট আগে
তিনি বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্যে ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত একটি মহল এখনো গার্মেন্টস শিল্পকে ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। সরকার এটি কঠোরভাবে দমন করবে এবং আইনগত ব্যবস্থা নেবে।
মন্ত্রী আরও বলেন, যারা আন্দোলন করছে তারা শ্রমিক নয়। এই আন্দোলন গার্মেন্টস শ্রমিকদের দাবি-দাওয়াসংক্রান্ত নয়।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।