https://newsbdc.com/national/mw0c9bsao9
হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলবে: জাহেদ উর রহমান
শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকার এসব অপচেষ্টা প্রতিহত করবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান।
আরও পড়ুন
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ২৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘দেশ অস্থিতিশীল করার চেষ্টা এখন বা ডিসেম্বর পর্যন্ত সীমাবদ্ধ নয়। এই ডিসেম্বরের পরেও আবার কোনো না কোনো সময় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হতে পারে।’
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে এসব অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘উনাকে (শেখ হাসিনা) হাজার হাজার লোক নিয়ে পালিয়ে যেতে হয়েছে। উনি যত দিন বেঁচে আছেন, উনার এই চেষ্টা চলবে বলে আমরা মনে করি। সরকার এই অপচেষ্টা প্রতিহত করবে।’
আরও পড়ুন
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ৩৫ মিনিট আগে
শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে আগেভাগেই নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে শ্রমিকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান তথ্য উপদেষ্টা।
তিনি জানান, পোশাকশ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না।
আরও পড়ুন
ফ্যাসিস্ট আমলে সব অবৈধ ক্লিনিক চালু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৩৭ মিনিট আগে
তিনি বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ঘটনার সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতার কথা বলেছেন বলে জানান তথ্য উপদেষ্টা। তাঁর মতে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও দলটির কাছে থাকা বিপুল অর্থ ব্যয় করে বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টির চেষ্টা থাকতে পারে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।