ছবি ভিডিও মতামত
সর্বশেষ
মধ্যবর্তী নির্বাচনের পর কি ‘লেম ডাক’ হয়ে পড়বেন ট্রাম্প? বে টার্মিনালে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের পিএসএ কুইক রেন্টালের নামে লুটপাট নয়, সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত ৭৫ শতাংশ পরিবার তীব্র খাদ্যসংকটে ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড পরকীয়া ফাঁসের ভয়ে দম্পতিকে হত্যা, নারী গ্রেপ্তার ১৫ শিক্ষক, পরীক্ষার্থী ১৭; পাস করেছেন মাত্র একজন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ফ্যাসিস্ট আমলে সব অবৈধ ক্লিনিক চালু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ

হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে দিতে চিঠি যাচ্ছে মন্ত্রণালয়ে

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১৩: ২৮
হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে দিতে চিঠি যাচ্ছে মন্ত্রণালয়ে
সংগৃহীত

আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল না করায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১-১২ জন আসামির সম্পত্তি বিক্রি করে অর্ধেক অর্থ জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারকে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার ওই চিঠি দেওয়া হবে বলে দুপুরে অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আরও পড়ুন

বে টার্মিনালে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের পিএসএ ২ মিনিট আগে বে টার্মিনালে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের পিএসএ

তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারকে দেওয়ার নির্দেশনা রয়েছে। তারা যেহেতু নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করেননি, সেহেতু তারা আপিল করবেন না বলে ধরে নেওয়া হচ্ছে।

চিফ প্রসিকিউটর বলেন, আসামিরা তাদের সম্পত্তি বিক্রি করে দিতে পারেন—এমন আশঙ্কা থেকে পলাতক আসামিদের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার জন্য একটি চিঠি দেবে ট্রাইব্যুনাল।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন