https://newsbdc.com/entertainment-bollywood/mw0br1qitx
শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট, ‘কিং’ সিনেমা নিয়ে জল্পনা
বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিনে চলচ্চিত্র জগতের বহু তারকা শুভেচ্ছা জানিয়েছেন। তবে সবার মধ্যে আলাদা করে নজর কেড়েছে অভিনেত্রী কারিনা কাপুর খানের একটি পোস্ট। সুপারস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর আসন্ন ‘কিং’ সিনেমায় বিশেষ উপস্থিতির ইঙ্গিতও দিয়েছেন বলে মনে করছেন ভক্তরা।
গত ২ নভেম্বর ইনস্টাগ্রামে শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ ছবি শেয়ার করেন কারিনা। ছবিতে কারিনা ও শাহরুখের সিল্যুট বা ছায়ামূর্তিকে একসঙ্গে নাচতে দেখা যায়। যদিও ছবিতে তাঁদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি, তবুও পর্দায় এই দুই তারকার বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন
৬১ বছরেও পেশিবহুল শরীর, ফিটনেস ধরে রাখেন যেভাবে শাহরুখ ১৬ মিনিট আগে
‘কিং’ সিনেমায় তাঁর যুক্ত থাকা নিয়ে চলা জল্পনার মধ্যে কারিনা জন্মদিনের বার্তায় সিনেমাটির নাম উল্লেখ করেছেন। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন কিং! সাম্রাজ্যের চিরকালের শাসক। চলো একসঙ্গে নাচি... আর অপেক্ষা করতে পারছি না। ২৪-১২-২৬।’
আরও পড়ুন
সিনেমার টিকিটের টাকা ছিল না, ছেলেকে যেভাবে আনন্দ দিয়েছিলেন শাহরুখের বাবা ২২ ঘণ্টা আগে
একসঙ্গে নাচার প্রসঙ্গটি আসন্ন অ্যাকশনধর্মী সিনেমাটির জন্য নির্মিত ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গান নিয়ে আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ ১৫ বছর পর এই গানের মাধ্যমে শাহরুখের সঙ্গে পর্দায় ফিরতে পারেন কারিনা। তবে অভিনেত্রীর শেয়ার করা ছবিটি সিনেমার শুটিংয়ের সময়কার কি না, তা এখনো স্পষ্ট নয়।
উল্লেখ্য, কারিনা ও শাহরুখ এর আগে ‘অশোকা’, ‘কভি খুশি কভি গম’ এবং ‘রা.ওয়ান’-এর মতো জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। ফলে ‘কিং’ সিনেমায় তাঁদের পুনর্মিলনের সম্ভাবনা ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আরও পড়ুন
‘চিকিৎসক বলেছিলেন, আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচব’ ২ নভেম্বর ২০২৬
কারিনার জন্মদিনের পোস্ট ঘিরে তৈরি হওয়া জল্পনার মধ্যে এখন দর্শকদের অপেক্ষা, ‘কিং’ সিনেমায় এই দুই তারকাকে আবারও একসঙ্গে দেখা যাবে কি না।
বিনোদন থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।