ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
বিনোদন

শোক আর সংকট পেরিয়ে মুম্বাই, আজ ১৩ হাজার কোটির মালিক শাহরুখ

প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১২: ১৮
শোক আর সংকট পেরিয়ে মুম্বাই, আজ ১৩ হাজার কোটির মালিক শাহরুখ
সংগৃহীত

আজ ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কাছে তিনি পরিচিত ‘কিং খান’ নামে। লালগালিচার চাকচিক্য, তারকাখ্যাতি আর সাফল্যে ঘেরা তার জীবন। অথচ এই অবস্থানে পৌঁছানোর পথ মোটেও সহজ ছিল না। অল্প বয়সে মাকে হারানোর শোক, মধ্যবিত্ত পরিবারের আর্থিক সীমাবদ্ধতা—সবকিছু পেরিয়ে অভিনয়ের স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন তিনি। টেলিভিশনে অভিনয় দিয়ে শুরু, এরপর বলিউডে নিজের অবস্থান তৈরি। দীর্ঘ সেই যাত্রায় আজ তিনি শুধু বিশ্বজুড়ে জনপ্রিয় অভিনেতাই নন, ভারতের সবচেয়ে ধনী অভিনেতাও।


‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’ অনুযায়ী, শাহরুখের আনুমানিক সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৬৬ কোটি টাকা।

দিল্লিতে জন্ম, অভিনয়ের প্রতি টান ছোটবেলা থেকেই

আরও পড়ুন

সিনেমার টিকিটের টাকা ছিল না, ছেলেকে যেভাবে আনন্দ দিয়েছিলেন শাহরুখের বাবা ১৪ ঘণ্টা আগে সিনেমার টিকিটের টাকা ছিল না, ছেলেকে যেভাবে আনন্দ দিয়েছিলেন শাহরুখের বাবা

১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লিতে জন্ম শাহরুখ খানের। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মা লতিফা ফাতিমা। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা শাহরুখ পড়াশোনা করেছেন দিল্লির সেন্ট কলম্বা স্কুলে। পড়াশোনা, খেলাধুলা ও অন্যান্য কর্মকাণ্ডে ভালো করায় স্কুলে পেয়েছিলেন সম্মানজনক ‘সোর্ড অব অনার’ পুরস্কার।

পরে হংসরাজ কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। তবে পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। কলেজজীবনেই দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপের সঙ্গে যুক্ত হন শাহরুখ। সেখানে নিয়মিত মঞ্চে অভিনয় করতেন। দিলীপ কুমার ও অমিতাভ বচ্চনের অভিনয় তাকে অনুপ্রাণিত করেছিল। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই পরে ন্যাশনাল স্কুল অব ড্রামায় প্রশিক্ষণ নেন। মঞ্চে কাজের অভিজ্ঞতা ধীরে ধীরে তাকে ক্যামেরার সামনে অভিনয়ের জন্য প্রস্তুত করে তোলে।

মায়ের মৃত্যু, আর্থিক সংকট ও মুম্বাইয়ে পাড়ি

তারকা হয়ে ওঠার আগে জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে শাহরুখকে। অল্প বয়সে মাকে হারানো তাকে গভীরভাবে প্রভাবিত করে। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠায় আর্থিক সীমাবদ্ধতাও ছিল। তবে এসব বাধা অভিনয়ের স্বপ্ন থেকে তাকে সরাতে পারেনি।

আরও পড়ুন

‘চিকিৎসক বলেছিলেন, আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচব’ ১৮ ঘণ্টা আগে ‘চিকিৎসক বলেছিলেন, আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচব’

বড় পর্দায় কাজের আশায় একসময় মুম্বাইয়ে পাড়ি জমান তিনি। শুরুতে প্রত্যাখ্যান ও ছোটখাটো সুযোগ এলেও হাল ছাড়েননি। নিজের অভিনয় ও পরিশ্রম দিয়ে ধীরে ধীরে বলিউডে জায়গা করে নেন।

টেলিভিশন থেকে বলিউডে যাত্রা

১৯৮৮ সালে ‘দিল দরিয়া’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন শাহরুখ। এরপর ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান। ছোট পর্দায় তার অভিনয় দর্শকের নজর কাড়ে। এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। প্রথম দিকের সাফল্যের ধারাবাহিকতায় ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেতার পুরস্কারও পান।

এরপর ‘চমৎকার’ ও ‘রাজু বান গয়া জেন্টলম্যান’-এর মতো সিনেমায় অভিনয় করেন। পরে ‘বাজিগর’ ও ‘ডর’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেন। সিনেমা দুটিও সাফল্য পায়। এভাবেই টেলিভিশনের অভিনেতা থেকে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে ওঠেন শাহরুখ।

আরও পড়ুন

আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঞ্চে উঠছেন জেমস ১ নভেম্বর ২০২৬ আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঞ্চে উঠছেন জেমস

অভিনয় ও চলচ্চিত্র থেকেই সম্পদের বড় ভিত্তি

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় কাজ করেছেন শাহরুখ। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমা তাকে দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা এনে দিয়েছে।

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ সিনেমায় অভিনয় করেন তিনি। ওই বছর দীর্ঘ বিরতির পর প্রধান চরিত্রে বড় পর্দায় ফেরেন শাহরুখ। এখনও থেমে নেই তার পথচলা। কিছুদিন পরই মুক্তি পাওয়ার কথা তার নতুন সিনেমা ‘কিং’। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগ থেকেও তার সম্পদের বড় অংশ এসেছে।

আরও পড়ুন

লাইফ সাপোর্ট থেকে শুটিংয়ে ফেরা, কঠিন সময়ের গল্প শোনালেন তানিয়া বৃষ্টি ১ নভেম্বর ২০২৬ লাইফ সাপোর্ট থেকে শুটিংয়ে ফেরা, কঠিন সময়ের গল্প শোনালেন তানিয়া বৃষ্টি

প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট

শাহরুখের অন্যতম ব্যবসায়িক উদ্যোগ প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন তিনি। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট উদ্যোগগুলো ভিজ্যুয়াল ইফেক্টসের কাজেও যুক্ত। ফলে অভিনয়ের বাইরে চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনার ব্যবসা থেকেও তার সম্পদের পরিধি বেড়েছে।

ক্রিকেট ব্যবসায় নাইট রাইডার্স স্পোর্টস

বিনোদন জগতের বাইরেও ব্যবসা বিস্তৃত করেছেন শাহরুখ। তিনি যুক্ত আছেন নাইট রাইডার্স স্পোর্টসের সঙ্গে। এই গ্রুপের অধীনে রয়েছে কলকাতা নাইট রাইডার্সসহ একাধিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি। ক্রীড়া ব্যবসায় তার এই অংশীদারত্বও সামগ্রিক সম্পদের একটি অংশ।

আরও পড়ুন

দীর্ঘ বিরতি শেষে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি ৩১ অক্টোবর ২০২৬ দীর্ঘ বিরতি শেষে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

এক বছরে কমেছে সম্পদের পরিমাণ

সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’-এর তালিকায় ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন শাহরুখ। তবে আগের বছরের তুলনায় তার সম্পদের আনুমানিক পরিমাণ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। ২০২৫ সালের তালিকায় তার সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে কমেছে প্রায় ২০ শতাংশ। চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে তার সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১০ হাজার ৮০০ কোটি রুপি।

এদিকে শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন