ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেক সভা ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, কার্যকর জানুয়ারিতে বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৬৩ বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ প্যারিসে যাওয়ার সামর্থ্য ছিল না, গৌরীকে নিয়ে দার্জিলিংয়েই হানিমুন করেছিলেন শাহরুখ সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়-মেডিকেলে ভর্তির সময়সূচি পরিবর্তনের আলোচনা গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভার বিচ্ছেদের ২৫ দিনের মাথায় সাবেক স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ এনআইডি সংশোধনে জালিয়াতির চেষ্টা, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন
বাংলাদেশ

এনআইডি সংশোধনে জালিয়াতির চেষ্টা, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১২: ৪২
এনআইডি সংশোধনে জালিয়াতির চেষ্টা, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন
সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে সম্পত্তি বিক্রি, উত্তরাধিকার দাবি ও পাসপোর্ট পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে জালিয়াতির চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেফতার এবং কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের মতো ব্যবস্থাও নেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জালিয়াতির অভিযোগে অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং কারও কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। তিনি বলেন, অনিয়মের ক্ষেত্রে কমিশন কোনো ছাড় দিচ্ছে না।

সিইসি বলেন, অনেকে নাম পরিবর্তন করে সম্পত্তি বিক্রি, উত্তরাধিকারী হিসেবে নিজেকে প্রমাণ কিংবা পাসপোর্টের তথ্য পরিবর্তনের উদ্দেশ্যে এনআইডি সংশোধনের আবেদন করেন। তাই প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই না করে কোনো আবেদন অনুমোদন দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেক সভা এইমাত্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেক সভা

ইসির কর্মকর্তারা জানান, এনআইডি জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. ছত্তার এবং পঞ্চগড় সদরের অফিস সহকারী কামনা রানী সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংশোধনের আবেদনে যেসব অসংগতি

ইসি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অনেক আবেদনে বাবা ও ছেলের বয়সের ব্যবধান মাত্র তিন বছর, আবার মা ও মেয়ের বয়সের ব্যবধান দুই থেকে তিন বছর। কারও কারও একাধিক জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদও পাওয়া যাচ্ছে। এসব তথ্য যাচাই ছাড়া সংশোধন করলে ভুয়া পরিচয়ে এনআইডি পাওয়ার ঝুঁকি তৈরি হয়।

আরও পড়ুন

ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, কার্যকর জানুয়ারিতে ৫ মিনিট আগে ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, কার্যকর জানুয়ারিতে

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উদাহরণ দিয়ে বলেন, কেউ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করে ২০১৫ সালে ১৮ বছর বয়সে ভোটার হয়েছেন। পরে জন্মসাল ২০০২ করার আবেদন করলে ভোটার হওয়ার সময় তার বয়স দাঁড়ায় ১৩ বছর। এ ধরনের সাংঘর্ষিক তথ্যের আবেদন গ্রহণ করা সম্ভব নয়।

যাচাই ছাড়া মিলছে না সংশোধন

কর্মকর্তারা জানান, অধিকাংশ সংশোধন উপজেলা পর্যায়েই করা সম্ভব। তবে নাম, বাবা-মায়ের নাম ও বয়সের মতো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে পরিবর্তনের আবেদন উচ্চপর্যায়ে পাঠানো হয়। এসব ক্ষেত্রে জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ, পিতা-মাতার এনআইডি এবং পরিবারের অন্য সদস্যদের তথ্য যাচাই করা হয়। শুধু হলফনামার ভিত্তিতে সংশোধন করা হয় না।

আরও পড়ুন

বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৬৩ ১০ মিনিট আগে বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৬৩

১৩ লাখ ৫৫ হাজার আবেদন বাতিল

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি সংশোধন আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি আবেদন বাতিল হয়েছে।

সিইসি জানান, প্রয়োজনীয় তথ্য ও জন্মসনদ না থাকা এবং একাধিক জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদে তথ্যের অমিল থাকায় অনেক আবেদন বাতিল হয়েছে। তবে বাতিলের সংখ্যা মানেই এতজন আবেদনকারী নন। একজন একাধিকবার আবেদন করতে পারেন, আবার একই আবেদনের কিছু তথ্য সংশোধন হলেও অন্য অংশ বাতিল হতে পারে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ ২১ মিনিট আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

বাতিল হওয়া আবেদনকারী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আবার আবেদন করতে পারবেন। উপজেলা থেকে মহাপরিচালক পর্যায়ে আবেদন বাতিল হলেও সচিব পর্যায়ে আপিলের সুযোগ রয়েছে।

প্রবাসীদের সেবায় গুরুত্ব

প্রবাসীদের এনআইডি সংশোধন সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। সঠিক কাগজপত্র থাকলে দ্রুত আবেদন নিষ্পত্তির চেষ্টা করা হবে বলে জানান সিইসি।

আরও পড়ুন

গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভার ৩৮ মিনিট আগে গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভার

তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের সেবা ভিআইপি মর্যাদায় দেওয়ার চেষ্টা করা হবে। তবে পাসপোর্ট, জন্মনিবন্ধন ও এনআইডির তথ্যে অমিল থাকলে তা যাচাই করতে হবে।

ইসি জানিয়েছে, ঠিকানা পরিবর্তন, বিয়ে বা বিবাহবিচ্ছেদের কারণে বৈবাহিক অবস্থা পরিবর্তন এবং ধর্ম পরিবর্তনের মতো বিষয় নির্ধারিত পদ্ধতিতে সংশোধন করা যায়। তবে নাম, বাবা-মায়ের পরিচয় ও জন্মতারিখের মতো মৌলিক তথ্য পরিবর্তনে কঠোরভাবে তথ্য-প্রমাণ যাচাই করা হবে।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন