https://newsbdc.com/national/mw1q6ib3a6
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক আইডি কার্ড প্রদর্শনের নির্দেশ
সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমান (সচিবালয় নিরাপত্তা শাখা) স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার রাতে এ নির্দেশনার কথা জানানো হয়।
আরও পড়ুন
নভেম্বরে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে দুটি ২৮ মিনিট আগে
ওই চিঠিতে বলা হয়, সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তাব্যবস্থা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে তাঁদের প্রবেশ কার্ড (আইডি কার্ড) দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।
সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ীভাবে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি সভায় অংশ নিতে আসা ব্যক্তি এবং ওটিপির মাধ্যমে অনেক দর্শনার্থী প্রবেশ করেন।
আরও পড়ুন
দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেল পরিদর্শন ৪৫ মিনিট আগে
বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে আইডি কার্ড প্রদর্শন একান্ত প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে প্রবেশ কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার জন্য নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগে নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ৪৭ মিনিট আগে
এর আগে, গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের কার্যক্রম সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ ও তদারকির জন্য প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
এ প্রেক্ষাপটে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধের দিনগুলোতে সচিবালয়ের বাইরের অফিসের সঙ্গে সভার সংখ্যা যথাসম্ভব সীমিত রাখা, দর্শনার্থী প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে ২টা নির্ধারণ অনুযায়ী ওটিপি দেওয়া, সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়া এবং ছুটিতে থাকা কর্মকর্তাদের ছুটির সময়ের জন্য তাঁদের ওটিপি প্রদান বন্ধ রাখা।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।