ছবি ভিডিও মতামত
সর্বশেষ
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন দেশে প্রথম ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার মারধর ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন পরীমনি মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা বদলের সুযোগ দিল সরকার দুই বছর বয়সের ছবি প্রকাশ, মজার স্মৃতিচারণ শবনম ফারিয়ার যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের সাফল্য, জয়ী ৩৭ সাফে এবার না হলে আর কবে, শিরোপার অপেক্ষায় বাংলাদেশ মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা সই এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ, আবেদন করবেন যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামিন নিতে আদালতে পরীমনি
বাংলাদেশ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১২: ৪৬
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
সংগৃহীত

মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এক দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মোংলার উদ্দেশে রওনা হন তিনি।

আরও পড়ুন

দেশে প্রথম ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার ৫ মিনিট আগে দেশে প্রথম ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার

এদিকে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং এতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা বদলের সুযোগ দিল সরকার ৪৮ মিনিট আগে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা বদলের সুযোগ দিল সরকার

এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন