ছবি ভিডিও মতামত
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের সাফল্য, জয়ী ৩৭ সাফে এবার না হলে আর কবে, শিরোপার অপেক্ষায় বাংলাদেশ মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা সই এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ, আবেদন করবেন যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামিন নিতে আদালতে পরীমনি এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-এমপিসহ ২০ জনের ব্যাংক হিসাব জব্দ স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা সরকারি বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি গঠন তাসকিনের জোড়া আঘাতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, ১০ ওভারে ৩ উইকেট
বাংলাদেশ

মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা সই

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১১: ২৫
মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা সই
সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

আরও পড়ুন

বাঁচলে কৃষক, বাঁচবে দেশ: কৃষিকে আধুনিকায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ৩৬ মিনিট আগে বাঁচলে কৃষক, বাঁচবে দেশ: কৃষিকে আধুনিকায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন

শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগ, সাবেক মন্ত্রী-এমপিদের সম্পৃক্ততার তথ্য গোয়েন্দাদের ৫৬ মিনিট আগে শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগ, সাবেক মন্ত্রী-এমপিদের সম্পৃক্ততার তথ্য গোয়েন্দাদের

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

মোংলায় প্রধানমন্ত্রীর সফরসূচিতে বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন