ছবি ভিডিও মতামত
সর্বশেষ
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামিন নিতে আদালতে পরীমনি এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-এমপিসহ ২০ জনের ব্যাংক হিসাব জব্দ স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা সরকারি বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি গঠন তাসকিনের জোড়া আঘাতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, ১০ ওভারে ৩ উইকেট মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ, ভারত-পাকিস্তানের সামনে নতুন সমীকরণ বাঁচলে কৃষক, বাঁচবে দেশ: কৃষিকে আধুনিকায়নের আহ্বান প্রধানমন্ত্রীর আট মাসের বিরতি শেষে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগ, সাবেক মন্ত্রী-এমপিদের সম্পৃক্ততার তথ্য গোয়েন্দাদের
শিক্ষা

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১১: ১২
এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
সংগৃহীত

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ ১৭ ঘণ্টা আগে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর নেওয়া হবে। ফলাফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত দুই দশকের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

আরও পড়ুন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, ফি কত ১৭ ঘণ্টা আগে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, ফি কত

এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন, তাঁদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের মধ্যে পাস করেছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। তাঁদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ।

এ বছর মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ ১৯ ঘণ্টা আগে প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ

এ ছাড়া চলতি বছর ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেননি। গত বছর এ সংখ্যা ছিল ২০২। অর্থাৎ, এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন