ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ ওয়ানডেতে নতুন বিশ্বরেকর্ড কোহলির, ভাঙলেন শচিনের রেকর্ডও এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, ফি কত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন বোটক্লাব ভাঙচুরের মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু গাজীপুরে জাহাঙ্গীর, মিরপুর-আশুলিয়ায় কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা: রাশেদ খাঁন সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় তরুণীর ফের ৩ দিনের রিমান্ড কসোভোর জনগণ স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে: স্পিকার ঈদুল ফিতর ও আজহায় ছুটির দিন নির্ধারণ করল সরকার
শিক্ষা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, ফি কত

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১৭: ৩৮
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, ফি কত
সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ পরীক্ষায় অংশ নিতে অনলাইনে ফরম পূরণ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে।

বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি বোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ ৫৭ মিনিট আগে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ

আবেদন যেভাবে করবেন

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) শিগগির প্রকাশ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

পরীক্ষার প্রয়োজনীয় ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে সোনালী সেবায় জমা দিতে হবে। এ ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে পাঠানো সোনালী সেবার রশিদ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ নভেম্বর।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ ৩ ঘণ্টা আগে প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ

ব্যাংকে ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা সক্রিয় হবে। তালিকা যাচাই করে পরীক্ষার্থীর স্বাক্ষর নিতে হবে। পাশাপাশি প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর থাকতে হবে। পরীক্ষার্থীর স্বাক্ষরসহ একটি প্রিন্ট কপি শিক্ষাপ্রতিষ্ঠান সংরক্ষণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একই নামের একাধিক শিক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে প্রকৃত পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে ভুলের কারণে প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কারও নাম নির্বাচিত হলে এর দায় প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

সোনালী ব্যাংকের সোনালী সেবার রশিদ এবং পরীক্ষার্থীদের স্বাক্ষরসহ চূড়ান্ত প্রিন্ট কপি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

কোন পাঠ্যসূচিতে পরীক্ষা

আরও পড়ুন

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড ৫ ঘণ্টা আগে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড

নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা হবে বোর্ডের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে।

পরীক্ষার ফি কত

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে—

আরও পড়ুন

বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ৫ ঘণ্টা আগে বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়: ১২৫ টাকা।
  • ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়: ২৫ টাকা।
  • কেন্দ্র ফি: জনপ্রতি ৪৫০ টাকা।

কেন্দ্র ফি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পরিশোধ করতে হবে।

তত্ত্বীয় বিষয়ের জন্য আদায় করা কেন্দ্র ফির ১০ শতাংশ কলেজ নিজস্ব ব্যয়ের জন্য রাখতে পারবে। বাকি ৯০ শতাংশ পরীক্ষাকেন্দ্রের ব্যয় নির্বাহের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে।

বোর্ড থেকে অব্যবহৃত উত্তরপত্র ও পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য সরঞ্জাম সংগ্রহসহ কেন্দ্রের যাবতীয় ব্যয় কেন্দ্র ফি থেকে বহন করতে হবে।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন