ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ ওয়ানডেতে নতুন বিশ্বরেকর্ড কোহলির, ভাঙলেন শচিনের রেকর্ডও এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, ফি কত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন বোটক্লাব ভাঙচুরের মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু গাজীপুরে জাহাঙ্গীর, মিরপুর-আশুলিয়ায় কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা: রাশেদ খাঁন সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় তরুণীর ফের ৩ দিনের রিমান্ড কসোভোর জনগণ স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে: স্পিকার ঈদুল ফিতর ও আজহায় ছুটির দিন নির্ধারণ করল সরকার
খেলা

ওয়ানডেতে নতুন বিশ্বরেকর্ড কোহলির, ভাঙলেন শচিনের রেকর্ডও

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১৭: ৫৬
ওয়ানডেতে নতুন বিশ্বরেকর্ড কোহলির, ভাঙলেন শচিনের রেকর্ডও
সংগৃহীত

দেড় যুগ ধরে ব্যাট হাতে ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে অবদান রেখে চলেছেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে ‘চেজ মাস্টার’ হিসেবে পরিচিত এই তারকা ব্যাটার এবার গড়েছেন নতুন বিশ্বরেকর্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিন নম্বরে ব্যাটিং করে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। এই পজিশনে ব্যাটিং করে ওয়ানডে ইতিহাসে ১৩ হাজার রান করা প্রথম ব্যাটার তিনি। একই ম্যাচে রান তাড়া করতে নেমে ভারতের হয়ে শচিন টেন্ডুলকারের সর্বোচ্চ রানের রেকর্ডও ছাড়িয়ে গেছেন এই তারকা।

আরও পড়ুন

এবিজি ইউনিভার্সিটি কাপের আয়োজনের প্রশংসায় ড্যাফোডিল অধিনায়ক ৪ ঘণ্টা আগে এবিজি ইউনিভার্সিটি কাপের আয়োজনের প্রশংসায় ড্যাফোডিল অধিনায়ক

বুধবার (৪ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে রান তাড়া করার সময় ব্যক্তিগত ১২ রান পূর্ণ করেই তিন নম্বরে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। মাত্র ২৫৩ ইনিংসে এই কীর্তি গড়েছেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৩৩০ ইনিংসে তিন নম্বরে ১২ হাজার ৬৬২ রান করেছিলেন। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এই তালিকায় ৯ হাজার ৭৪৭ রান নিয়ে পরের অবস্থানে রয়েছেন।

এ ছাড়া ওয়ানডেতে ভারতের হয়ে রান তাড়া করার ক্ষেত্রে শচিন টেন্ডুলকারের ৮ হাজার ৭২০ রানের রেকর্ড ভেঙেছেন কোহলি। বর্তমানে এই তালিকায় তাঁর রান ৮ হাজার ৭৪১।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোহলি ৫১ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ছিল ওয়ানডে ক্রিকেটে কোহলির ৮০তম অর্ধশতক।

আরও পড়ুন

২০২৭ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন না মাইকেল ভন ৪ ঘণ্টা আগে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন না মাইকেল ভন

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগও রয়েছে কোহলির সামনে। বর্তমানে এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কোহলির সামনে রয়েছেন রিকি পন্টিং। পন্টিংয়ের ১ হাজার ৯৭১ রান ছাড়িয়ে যেতে কোহলির প্রয়োজন আর ৭৫ রান।


খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cricket নিয়ে আরও পড়ুন