https://newsbdc.com/sports/mw1uwhyahe
২০২৭ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন না মাইকেল ভন
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের শিরোপার দাবিদার হিসেবে বাংলাদেশকে দেখছেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে, আগামী আসরে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা স্বাগতিক দক্ষিণ আফ্রিকার হাতে উঠতে পারে বিশ্বকাপের ট্রফি।
ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে এরই মধ্যে সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে ২০২৭ বিশ্বকাপের সম্ভাব্য শিরোপাজয়ী দল নিয়ে নিজের মতামত জানিয়েছেন ভন।
আরও পড়ুন
এবিজি ইউনিভার্সিটি কাপের আয়োজনের প্রশংসায় ড্যাফোডিল অধিনায়ক ৪৪ মিনিট আগে
তাঁর তালিকায় বাংলাদেশ আছে কি না, জানতে চাইলে ভন বলেন, বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে ঠিকই, তবে শিরোপা জয়ের সম্ভাবনা তিনি দেখছেন না। ৫২ বছর বয়সী সাবেক এই ব্যাটারের মতে, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নেই।
ভনের পূর্বাভাস অনুযায়ী, আগামী বিশ্বকাপের শিরোপা জিততে পারে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অথবা স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগে পিএসজির রেকর্ডের ঝড়, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে হারাল ২ ঘণ্টা আগে
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে আইসিসির ১৪তম আসর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করবে। ১৪ দলের এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা আগামী বছরের ৪ অক্টোবর। ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ২১ নভেম্বর।
ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দলটি এখন পর্যন্ত ছয়বার এই শিরোপা জিতেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।