ছবি ভিডিও মতামত
সর্বশেষ
তাহসিফ হত্যা মামলা: সন্দেহভাজন দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন মহাখালী থেকে সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা প্রি-পেইড মিটারের রিচার্জ নিয়ে ডেসকোর জরুরি বার্তা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা এবিজি ইউনিভার্সিটি কাপের আয়োজনের প্রশংসায় ড্যাফোডিল অধিনায়ক রোহিঙ্গা সংকট নিয়ে চীনা প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন না মাইকেল ভন নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি লাগে, পডকাস্টে যান না শবনম ফারিয়া ৪ নভেম্বর ২০২৬: ডলার ১২৪ টাকা ৩০ পয়সা, দেখে নিন অন্যান্য মুদ্রার দর
খেলা

এবিজি ইউনিভার্সিটি কাপের আয়োজনের প্রশংসায় ড্যাফোডিল অধিনায়ক

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১৪: ৩৭
এবিজি ইউনিভার্সিটি কাপের আয়োজনের প্রশংসায় ড্যাফোডিল অধিনায়ক
সংগৃহীত

ফ্লাডলাইটের আলো, গ্যালারিভর্তি দর্শক আর পেশাদার আয়োজন—সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’। টুর্নামেন্টের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। জমজমাট এই আয়োজনের প্রশংসা করেছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মোহাম্মদ খায়রুল মিয়া।

টুর্নামেন্টের সার্বিক আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ড্যাফোডিলের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী খায়রুল বলেন, ‘ভার্সিটি লেভেলে সত্যি কথা বলতে এত সুন্দর টুর্নামেন্ট কখনোই হয় না।’

আরও পড়ুন

২০২৭ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন না মাইকেল ভন ১ ঘণ্টা আগে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন না মাইকেল ভন

ফ্লাডলাইটের আলোয় দারুণ মাঠ এবং দর্শকদের উপস্থিতি খেলোয়াড়দের জন্য ছিল বাড়তি অনুপ্রেরণা। বিশেষ করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) বিপক্ষে ম্যাচগুলো নিয়ে আলাদা উত্তেজনা কাজ করে বলে জানান তিনি।

খায়রুলের ভাষায়, ‘ওদের সঙ্গে আমাদের যেকোনো সময় যেকোনো খেলা পড়লেই হেড টু হেড, আরকি এল ক্লাসিকোর মতো ম্যাচ হয়ে যায়।’

আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগে পিএসজির রেকর্ডের ঝড়, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে হারাল ২ ঘণ্টা আগে চ্যাম্পিয়নস লিগে পিএসজির রেকর্ডের ঝড়, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে হারাল

শিরোপা জয়ের পর ড্যাফোডিলের চেয়ারম্যান খেলোয়াড়দের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছেন বলেও জানান তিনি। পাশাপাশি নির্ধারিত প্রাইজমানির দ্বিগুণ অর্থ দেওয়ার কথাও উল্লেখ করেন খায়রুল।

অন্যদিকে, ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করা দলের খেলোয়াড় ও এমবিএ শিক্ষার্থী ফয়েজ আহমেদ পিয়াসও টুর্নামেন্টের আয়োজনের প্রশংসা করেছেন। তাঁর মতে, ভেন্যু, রেফারিং থেকে শুরু করে পুরো আয়োজনেই ছিল পেশাদারত্ব ও সময়ানুবর্তিতা।

আরও পড়ুন

এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন ইয়ামাল ৩ ঘণ্টা আগে এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন ইয়ামাল

তবে ফাইনালে নিজেদের পারফরম্যান্স নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে পিয়াসের। ম্যাচের প্রথমার্ধে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই দলের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এতে দুই দলেরই পরিকল্পনায় প্রভাব পড়ে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে বলে জানান তিনি।

দ্বিতীয়ার্ধে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলেও শেষ পর্যন্ত শিরোপা জেতা সম্ভব হয়নি। তবে ফলাফলের চেয়ে এমন একটি মানসম্মত ও পেশাদার টুর্নামেন্টে অংশ নিতে পারাকেই বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন