ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রি-পেইড মিটারের রিচার্জ নিয়ে ডেসকোর জরুরি বার্তা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা এবিজি ইউনিভার্সিটি কাপের আয়োজনের প্রশংসায় ড্যাফোডিল অধিনায়ক রোহিঙ্গা সংকট নিয়ে চীনা প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন না মাইকেল ভন নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি লাগে, পডকাস্টে যান না শবনম ফারিয়া ৪ নভেম্বর ২০২৬: ডলার ১২৪ টাকা ৩০ পয়সা, দেখে নিন অন্যান্য মুদ্রার দর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু
বিনোদন

নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি লাগে, পডকাস্টে যান না শবনম ফারিয়া

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১৪: ২৬
নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি লাগে, পডকাস্টে যান না শবনম ফারিয়া
সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাক্ষাৎকার দেখলেই একধরনের অস্বস্তিতে ভোগেন তিনি। আর এ কারণেই পডকাস্ট কিংবা টকশোতে অংশ নিতে অনীহা তার।

সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অনুভূতির কথা জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেইজে আসলে এত ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দেই!’

আরও পড়ুন

এআই কখনো মানুষের সৃজনশীলতার বিকল্প হতে পারবে না: রণবীর ১ ঘণ্টা আগে এআই কখনো মানুষের সৃজনশীলতার বিকল্প হতে পারবে না: রণবীর

নিজের এমন অস্বস্তির কারণ ব্যাখ্যা করে ফারিয়া জানান, নিজের ভিডিও বা সাক্ষাৎকার দেখতেই তার কাছে অদ্ভুত লাগে। অন্যদের কাছেও বিষয়টি আরও বিরক্তিকর মনে হতে পারে বলে ধারণা তার। এ কারণেই পডকাস্ট বা টকশো এড়িয়ে চলেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, ‘আমারই এমন লাগে, অন্যদের জানি কেমন লাগে। বিশ্বাস করেন এজন্য আমি কোনো পডকাস্টে যাই না, একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে।’

তার এই অকপট স্বীকারোক্তি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। পোস্টের মন্তব্যের ঘরে অনেকে মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ আবার বলেছেন, ফারিয়ার কথা শুনতে তাদের ভালোই লাগে।

আরও পড়ুন

আইন পেশা ছেড়ে অভিনয়ে আসায় আফসোস নেই সিয়াম আহমেদের ৩ ঘণ্টা আগে আইন পেশা ছেড়ে অভিনয়ে আসায় আফসোস নেই সিয়াম আহমেদের

উল্লেখ্য, বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন শবনম ফারিয়া। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। ২০১৮ সালে ‘দেবী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে। সিনেমাটিতে অভিনয়ের জন্য বাচসাস পুরস্কার ও মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন তিনি। এ ছাড়া ‘মুন্সিগিরি’ ও ‘মোবারকনামা’র মতো ওয়েব সিরিজেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।


বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন