ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিচ্ছেদের ২৫ দিনের মাথায় সাবেক স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ এনআইডি সংশোধনে জালিয়াতির চেষ্টা, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শরীরে ফাইবারের ঘাটতি হলে যে ৫ লক্ষণ দেখা দিতে পারে স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি, বন্ধ থাকবে ৬ থেকে ৮ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে পিএসজির রেকর্ডের ঝড়, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে হারাল রূপায়ন গ্রুপে চাকরির সুযোগ, আবেদন ২৩ নভেম্বর পর্যন্ত নগদে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৪ নভেম্বর পর্যন্ত মানসিক শান্তি পেতে আজই বাদ দিন ১২টি অভ্যাস শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির অবস্থান কর্মসূচি
বিনোদন

আইন পেশা ছেড়ে অভিনয়ে আসায় আফসোস নেই সিয়াম আহমেদের

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১২: ০৬
আইন পেশা ছেড়ে অভিনয়ে আসায় আফসোস নেই সিয়াম আহমেদের
সংগৃহীত

অভিনয়ে আসার আগে আইনজীবী হিসেবে কাজ করতেন অভিনেতা সিয়াম আহমেদ। বর্তমানে পেশাদার অভিনেতা হলেও এখনো অল্প সময়ের জন্য আইন পেশার সঙ্গে যুক্ত থাকেন তিনি। তবে অভিনয়কেই নিজের মূল পেশা হিসেবে বেছে নিয়েছেন এই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিয়াম বলেন, অন্য পেশার সঙ্গে আপস করেই তিনি অভিনয়ে এসেছেন। কারণ অভিনয় ছিল তাঁর মনের ভেতরের ডাক। আইন বিষয়ে পড়াশোনা করলেও সেই পেশা ছেড়ে আসায় কোনো আফসোস নেই তাঁর।

আরও পড়ুন

৬১ বছরেও পেশিবহুল শরীর, ফিটনেস ধরে রাখেন যেভাবে শাহরুখ ২৩ ঘণ্টা আগে ৬১ বছরেও পেশিবহুল শরীর, ফিটনেস ধরে রাখেন যেভাবে শাহরুখ

সিয়ামের ভাষায়, অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা কখনো বিফলে যায় না। মানুষের আচরণ পর্যবেক্ষণ এবং পর্দায় চরিত্র ফুটিয়ে তুলতে আইন বিষয়ে অর্জিত জ্ঞান তাঁকে সহায়তা করে।

ওকালতি ছেড়ে অভিনয়ে আসার পর ক্যারিয়ারের শুরুর দিকে অনিশ্চয়তা ও পারিবারিক দায়িত্ব নিয়ে মানসিক চাপে ছিলেন তিনি। তবে নিজের স্বপ্নের প্রতি সৎ ও অবিচল ছিলেন বলে জানান অভিনেতা। এ ক্ষেত্রে স্ত্রীর মানসিক সমর্থন তাঁর পথচলাকে অনেক সহজ করেছে।

পারিবারিক জীবন নিয়ে সিয়াম বলেন, সন্তান হওয়ার পর তিনি আরও পরিবারকেন্দ্রিক হয়ে উঠেছেন। নিজের বাবা হওয়ার অভিজ্ঞতা তাঁকে সম্পর্কের গভীর আবেগ বুঝতে শিখিয়েছে। তাই পরিবার ও শিশুদের উপযোগী সিনেমা নির্মাণের পরিকল্পনাও করছেন তিনি।

আরও পড়ুন

শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট, ‘কিং’ সিনেমা নিয়ে জল্পনা ৩ নভেম্বর ২০২৬ শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট, ‘কিং’ সিনেমা নিয়ে জল্পনা

দেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন এই অভিনেতা। তাঁর মতে, শুধু ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির প্রবণতা থেকে বেরিয়ে এসে বছরজুড়ে নিয়মিত সিনেমা মুক্তির পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি ভালো সিনেমার প্রচারণার জন্যও প্রযোজকদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাজেট রাখা প্রয়োজন।

অভিনয়জীবনের লক্ষ্য সম্পর্কে সিয়াম জানান, সস্তা তারকাখ্যাতির পেছনে ছোটা তাঁর উদ্দেশ্য নয়। বরং কাজের সততা ও অভিনয় দিয়ে দর্শকের মনে ইতিবাচক প্রভাব ফেলতে চান তিনি।

আরও পড়ুন

সিনেমার টিকিটের টাকা ছিল না, ছেলেকে যেভাবে আনন্দ দিয়েছিলেন শাহরুখের বাবা ২ নভেম্বর ২০২৬ সিনেমার টিকিটের টাকা ছিল না, ছেলেকে যেভাবে আনন্দ দিয়েছিলেন শাহরুখের বাবা

কাজের সূত্রে সর্বশেষ চলতি বছরের ঈদুল ফিতরে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় দেখা গেছে সিয়ামকে। বর্তমানে তিনি রায়হান রাফী পরিচালিত থ্রিলার সিনেমা ‘আন্ধার’ নিয়ে ব্যস্ত। সিনেমাটি ২০২৭ সালের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পরিচালক।


বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন