https://newsbdc.com/jobs-recruitment/mw1qs9lt2t
রূপায়ন গ্রুপে চাকরির সুযোগ, আবেদন ২৩ নভেম্বর পর্যন্ত
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ন গ্রুপ। প্রতিষ্ঠানটি গ্রাফিক ডিজাইনার (এএম/ডিএম) পদে জনবল নিয়োগ দেবে। গত ২৪ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আরও পড়ুন
নগদে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৪ নভেম্বর পর্যন্ত ৫৮ মিনিট আগে
এক নজরে নিয়োগের বিস্তারিত:
- প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ
- পদের নাম: গ্রাফিক ডিজাইনার (এএম/ডিএম)
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: বিএ/বিবিএ
- অভিজ্ঞতা: ৪ থেকে ৮ বছর
- অন্যান্য যোগ্যতা: রিয়েল এস্টেট প্রকল্পের জন্য ব্রোশিওর, ফ্লায়ার, ব্যানার, বিলবোর্ড ও প্রচারণামূলক উপকরণ ডিজাইনের দক্ষতা।
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- বয়সসীমা: ২৬ থেকে ৩৫ বছর
- কর্মস্থল: উত্তরা ১২ নম্বর সেক্টর, ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জন নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত ২ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৬।
চাকরি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।