ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
চাকরি

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জন নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১৫: ৪২
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জন নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মালিকানাধীন প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৫টি পদে মোট ৯০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকৌশলে স্নাতক, স্নাতকোত্তর, বাণিজ্য বিষয়ে ডিগ্রিধারী, ডিপ্লোমা এবং এসএসসি বা সমমান পাস প্রার্থীরা পদভেদে আবেদনের সুযোগ পাবেন। পদ অনুযায়ী মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৫০০ থেকে ৫২ হাজার টাকা পর্যন্ত।

পদ, পদসংখ্যা ও মূল বেতন

১. সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক): ১৫ জন; মূল বেতন ৫২,০০০ টাকা।

২. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১১ জন; মূল বেতন ৫২,০০০ টাকা।

৩. সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট): ১ জন; মূল বেতন ৫২,০০০ টাকা।

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ২২ পদে ৩৯৩ জন নিয়োগ ২৬ অক্টোবর ২০২৬ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ২২ পদে ৩৯৩ জন নিয়োগ

৪. সহকারী ব্যবস্থাপক (স্টোর): ২ জন; মূল বেতন ৫২,০০০ টাকা।

৫. সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল): ২ জন; মূল বেতন ৫২,০০০ টাকা।

৬. সহকারী ব্যবস্থাপক (হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট): ২ জন; মূল বেতন ৫২,০০০ টাকা।

৭. সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট): ২ জন; মূল বেতন ৫২,০০০ টাকা।

৮. সহকারী ব্যবস্থাপক (এইচআর ও প্রশাসন): ৩ জন; মূল বেতন ৫২,০০০ টাকা।

আরও পড়ুন

সৌদিতে ১৯ হাজার নিয়োগের ঘোষণা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ২১ অক্টোবর ২০২৬ সৌদিতে ১৯ হাজার নিয়োগের ঘোষণা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

৯. উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক): ৯ জন; মূল বেতন ৪০,০০০ টাকা।

১০. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৩ জন; মূল বেতন ৪০,০০০ টাকা।

১১. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট): ৩ জন; মূল বেতন ২০,০০০ টাকা।

১২. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট-কাম-কম্পিউটার অপারেটর: ৮ জন; মূল বেতন ২০,০০০ টাকা।

১৩. ফায়ারম্যান: ৬ জন; মূল বেতন ১৪,৫০০ টাকা।

আরও পড়ুন

সরকারি চাকরির সুযোগ: আনসার বাহিনীতে ১৬ পদে নিয়োগ ১৯ অক্টোবর ২০২৬ সরকারি চাকরির সুযোগ: আনসার বাহিনীতে ১৬ পদে নিয়োগ

১৪. নিরাপত্তা প্রহরী: ১২ জন; মূল বেতন ১৪,৫০০ টাকা।

১৫. স্টোর হেলপার: ১ জন; মূল বেতন ১৪,৫০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

পদভেদে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্নাতক, যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর, বাণিজ্য অথবা সিএ-সংক্রান্ত ডিগ্রি, সংশ্লিষ্ট প্রযুক্তিতে ডিপ্লোমা এবং এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

সব পদের ক্ষেত্রে সিজিপিএ ৪.০০-এর স্কেলে সর্বনিম্ন ২.৫০ অথবা ৫.০০-এর স্কেলে ৩.৫০ থাকতে হবে। বিকল্প হিসেবে দ্বিতীয় বিভাগ বা শ্রেণিও গ্রহণযোগ্য।

আরও পড়ুন

৫ বছরের অভিজ্ঞতায় মেঘনা গ্রুপে চাকরির সুযোগ ১৯ অক্টোবর ২০২৬ ৫ বছরের অভিজ্ঞতায় মেঘনা গ্রুপে চাকরির সুযোগ

বয়সসীমা

সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে নিরাপত্তা প্রহরী পদে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪২ বছর।

ফায়ারম্যান ও নিরাপত্তা প্রহরী পদের শারীরিক যোগ্যতা

ফায়ারম্যান: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

নিরাপত্তা প্রহরী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত সাবেক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার সদস্যরা অগ্রাধিকার পাবেন।

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা

নির্ধারিত মূল বেতনের পাশাপাশি সংস্থার বিধি অনুযায়ী বাসাভাড়া ভাতা অথবা আবাসন সুবিধা, দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, পাওয়ার স্টেশন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

নিয়োগের প্রাথমিক চুক্তির মেয়াদ হবে তিন বছর, যার মধ্যে প্রথম এক বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। অবসরের বয়স ৬০ বছর।

আরও পড়ুন

এসএসসি পাস তরুণ-তরুণীদের জন্য চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে ১৯ অক্টোবর ২০২৬ এসএসসি পাস তরুণ-তরুণীদের জন্য চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

আবেদন ফি

১ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা। ১১ ও ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৩ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা এপিএসসিএলের নিয়োগসংক্রান্ত টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে পারবেন। বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইটেও।

অনলাইনে আবেদন: https://apscl.teletalk.com.bd/apscl2026/

প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://apscl.gov.bd/

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

চাকরি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন