https://newsbdc.com/national/mw1soz2ab8
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেক সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
আরও পড়ুন
শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী হাবিব ৪১ মিনিট আগে
সভায় দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রকল্প অনুমোদন এবং অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের চতুর্থ সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আটটি ছিল নতুন, তিনটি সংশোধিত এবং দুটি প্রকল্পের ব্যয় না বাড়িয়ে বাস্তবায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাব।
আরও পড়ুন
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন ৪৯ মিনিট আগে
ওই সভায় অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে ছিল তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক উন্নয়ন এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।
এ ছাড়া গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের তৃতীয় সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে রাজধানীর গণপরিবহনব্যবস্থা উন্নয়নে তিনটি মেট্রোরেল প্রকল্পও ছিল।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।