ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা এবিজি ইউনিভার্সিটি কাপের আয়োজনের প্রশংসায় ড্যাফোডিল অধিনায়ক রোহিঙ্গা সংকট নিয়ে চীনা প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন না মাইকেল ভন নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি লাগে, পডকাস্টে যান না শবনম ফারিয়া ৪ নভেম্বর ২০২৬: ডলার ১২৪ টাকা ৩০ পয়সা, দেখে নিন অন্যান্য মুদ্রার দর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড
অর্থনীতি

চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে চালুর উদ্যোগ

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১৩: ৩৮
চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে চালুর উদ্যোগ
সংগৃহীত

দেশে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত জুনে এ পদ্ধতিতে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে চার গুণে দাঁড়িয়েছে।

ক্যাশলেস লেনদেনকে আরও গতিশীল ও জনপ্রিয় করতে এবার দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কেও বাংলা কিউআর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ২ ঘণ্টা আগে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর বনানী ও গুলশানের কয়েকটি রিটেইল নেটওয়ার্কে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান।

তিনি জানান, সেবার মান বাড়াতে গত ১ নভেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়াতে দেশের বিভিন্ন রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, নজর যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান তথ্যে ২ ঘণ্টা আগে ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, নজর যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান তথ্যে

তবে প্রান্তিক পর্যায়ে এ সেবা ছড়িয়ে দিতে কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ডেপুটি গভর্নর বলেন, প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ও নেটওয়ার্ক সুবিধার সীমাবদ্ধতা রয়েছে। এসব বাধা দূর করে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ব্যাংক, রিটেইল নেটওয়ার্ক এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সহযোগিতা জরুরি।

অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ক্যাশলেস লেনদেন বাড়লে সরকারের নতুন টাকা ছাপানোর ব্যয় কমবে। একই সঙ্গে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় ৩ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা সকাল ১১টায়

সংশ্লিষ্টদের মতে, বাংলা কিউআর ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের মাধ্যমে বাজারে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন