https://newsbdc.com/result/mw1tmawsor
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করলে এ বছর কোনো শিক্ষার্থীর নম্বর কমানো হবে না। তবে পুনর্নিরীক্ষণে কোনো শিক্ষার্থী অতিরিক্ত নম্বর পাওয়ার যোগ্য বলে বিবেচিত হলে সেই নম্বর যোগ করা হবে।
আগামী বছর থেকে ফল পুনর্নিরীক্ষণে কারও নম্বর কমে গেলে সংশোধিত নম্বরই দেওয়া হবে। আগের বছরগুলোতে নম্বর কমানো হতো না; শুধু নম্বর বাড়লে তা যোগ করা হতো।
আরও পড়ুন
বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা আগে
বুধবার (৪ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, ‘চলতি বছর ভুলবশত বা যেভাবেই হোক, যে নম্বর দেওয়া হয়েছে, তা আর কমানো হবে না। বরং কোনো শিক্ষার্থী নতুন করে অতিরিক্ত নম্বর পাওয়ার যোগ্য হলে, সেই নম্বর যুক্ত করা হবে।’
আরও পড়ুন
সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়-মেডিকেলে ভর্তির সময়সূচি পরিবর্তনের আলোচনা ১ ঘণ্টা আগে
আগামী বছর থেকে খাতা মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বাড়তেও পারে, কমতেও পারে জানিয়ে তিনি বলেন, ‘যদি কোনো শিক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়ে থাকে, তাহলে পুনর্মূল্যায়নে তা কমতে পারে। তবে এ বছর বিষয়টি শিথিল রাখা হয়েছে। আগামী বছর থেকে মূল্যায়নের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।’
আরও পড়ুন
স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি, বন্ধ থাকবে ৬ থেকে ৮ নভেম্বর ২ ঘণ্টা আগে
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফল পাননি। তারা চাইলে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
রোববার (১ নভেম্বর) থেকে পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। আবেদন নেওয়া হবে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া ও ফি পরিশোধের নিয়ম জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আবেদন করতে হবে অনলাইনে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে বোর্ড।
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।