ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা এবিজি ইউনিভার্সিটি কাপের আয়োজনের প্রশংসায় ড্যাফোডিল অধিনায়ক রোহিঙ্গা সংকট নিয়ে চীনা প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন না মাইকেল ভন নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি লাগে, পডকাস্টে যান না শবনম ফারিয়া ৪ নভেম্বর ২০২৬: ডলার ১২৪ টাকা ৩০ পয়সা, দেখে নিন অন্যান্য মুদ্রার দর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড
বাংলাদেশ

শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী হাবিব

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১৩: ৪৩
শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী হাবিব
সংগৃহীত

শ্রমিকদের বেতন-ভাতার বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, শ্রমিকদের বেতন-ভাতার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের আলোচনা এবং শ্রমিক, মালিকপক্ষ, বিকেএমইএ ও বিজিএমইএর মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কেউ নাশকতা বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিয়ে চীনা প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা ৮ মিনিট আগে রোহিঙ্গা সংকট নিয়ে চীনা প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পেছনে তালতলা ঝিলের কচুরিপানা পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একটি মহল বলে তথ্য রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নামধারী কেউ আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ কর্মসূচি সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও নাগরিক সুবিধাসম্পন্ন নগরী হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন ১ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নগরীর যেখানেই কোনো অসঙ্গতি বা সমস্যা চোখে পড়বে, তা সংশ্লিষ্টদের জানাতে হবে। দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন