ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রায় ২০ বছর পর ওহাইওতে ডেমোক্র্যাটদের জয়, প্রথম নারী গভর্নর হচ্ছেন অ্যামি অ্যাকটন তাহসিফ হত্যা মামলা: সন্দেহভাজন দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন মহাখালী থেকে সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা প্রি-পেইড মিটারের রিচার্জ নিয়ে ডেসকোর জরুরি বার্তা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা এবিজি ইউনিভার্সিটি কাপের আয়োজনের প্রশংসায় ড্যাফোডিল অধিনায়ক রোহিঙ্গা সংকট নিয়ে চীনা প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন না মাইকেল ভন নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি লাগে, পডকাস্টে যান না শবনম ফারিয়া
সারা দেশ

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১৪: ৪১
পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা
সংগৃহীত

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে পটুয়াখালীতে প্রচারণা চালিয়েছে বসুন্ধরা শুভসংঘ। সোমবার (২ নভেম্বর) জেলার কমলাপুর ইউনিয়নে আয়োজিত এ ক্যাম্পেইনে স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

ক্যাম্পেইনে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এডিস মশার বংশবিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল ১ ঘণ্টা আগে পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের একার দায়িত্ব নয়। প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।

কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু ১ ঘণ্টা আগে ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

বসুন্ধরা শুভসংঘের পটুয়াখালী জেলা সভাপতি ও তরুণ জলবায়ুকর্মী জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মেহেদী হাসান রিফাত, লিমন সিকদার, আফিয়া রহমান, নাহিদ আহমেদ, দিদারুল ইসলাম রিফাত, মারুফ ইসলাম ও সোহানা হোসাইনসহ সংগঠনের অন্য সদস্যরা।

ক্যাম্পেইনে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন