https://newsbdc.com/national-capital/mw1wdcwc1j
প্রি-পেইড মিটারের রিচার্জ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা বন্ধ বা বিঘ্নিত হতে পারে প্রি-পেইড মিটারের রিচার্জ সেবা। এ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)।
বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন
তাহসিফ হত্যা মামলা: সন্দেহভাজন দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন ৩৮ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজ চলবে। এ সময় রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ বা বিঘ্নিত হতে পারে।
ডেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সমস্যার আশঙ্কা রয়েছে শুধু যেসব গ্রাহকের প্রি-পেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু, তাঁদের ক্ষেত্রে। অন্য গ্রাহকদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য নয়।
আরও পড়ুন
মহাখালী থেকে সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ৪৪ মিনিট আগে
রিচার্জ সেবা বিঘ্নিত হওয়ার নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো। প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।