ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিস্কার প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ প্রায় ২০ বছর পর ওহাইওতে ডেমোক্র্যাটদের জয়, প্রথম নারী গভর্নর হচ্ছেন অ্যামি অ্যাকটন তাহসিফ হত্যা মামলা: সন্দেহভাজন দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন মহাখালী থেকে সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা প্রি-পেইড মিটারের রিচার্জ নিয়ে ডেসকোর জরুরি বার্তা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা এবিজি ইউনিভার্সিটি কাপের আয়োজনের প্রশংসায় ড্যাফোডিল অধিনায়ক রোহিঙ্গা সংকট নিয়ে চীনা প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
আন্তর্জাতিক

প্রায় ২০ বছর পর ওহাইওতে ডেমোক্র্যাটদের জয়, প্রথম নারী গভর্নর হচ্ছেন অ্যামি অ্যাকটন

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১৫: ৩২
প্রায় ২০ বছর পর ওহাইওতে ডেমোক্র্যাটদের জয়, প্রথম নারী গভর্নর হচ্ছেন অ্যামি অ্যাকটন
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের নতুন গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটন। নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী বিবেক রামাস্বামীকে হারিয়ে জয় নিশ্চিত করেছেন তিনি। ২০০৬ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটির গভর্নর পদে কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয় পেলেন। একই সঙ্গে ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন অ্যাকটন।

পেশায় চিকিৎসক অ্যাকটন এর আগে রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনের প্রশাসনে অঙ্গরাজ্যের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে করোনাভাইরাস মহামারির সময় তার ভূমিকা নিয়ে নির্বাচনি প্রচারে নানা সমালোচনা ও বিতর্কের মুখে পড়েন তিনি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা ১ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

এবারের গভর্নর নির্বাচন ঘিরে দুই প্রার্থীর প্রচারে ১০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে, যা ওহাইওর নির্বাচনি ইতিহাসে নতুন রেকর্ড। নির্বাচনের শেষ পর্যায়ে অ্যাকটনের ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্ক তৈরি হয়। বিশেষ করে তার মাকে নিয়ে তৈরি একটি টেলিভিশন বিজ্ঞাপন ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপনটি প্রচার করে রামাস্বামীর নির্বাচনি শিবির। সমালোচনার মুখে বিজ্ঞাপনটির দায় স্বীকার করলেও সেটি প্রচার বন্ধ করতে রাজি হননি রামাস্বামী।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ ২ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ

বিজ্ঞাপনটিতে অ্যাকটনের মা তার মেয়ের শৈশব নিয়ে মিথ্যা বলার অভিযোগ তোলেন এবং তার মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন করেন। তবে এতে অ্যাকটনের শৈশবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা হয়নি। ১২ বছর বয়সে তার সৎবাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর তাকে মায়ের হেফাজত থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন

মার্কিন নির্বাচনে যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে জনগণ: ইরানের পার্লামেন্ট স্পিকার ২ ঘণ্টা আগে মার্কিন নির্বাচনে যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে জনগণ: ইরানের পার্লামেন্ট স্পিকার

বিজ্ঞাপনটি ঘিরে রামাস্বামী সমালোচনার মুখে পড়লেও শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হন অ্যামি অ্যাকটন। তার এই জয়ের মধ্য দিয়ে প্রায় দুই দশক পর ওহাইওর গভর্নর পদে ফিরছে ডেমোক্র্যাটরা। পাশাপাশি অঙ্গরাজ্যটির রাজনৈতিক ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে প্রথম নারী গভর্নরের অধ্যায়।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন