ছবি ভিডিও মতামত
সর্বশেষ
খুলনায় ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেকআপ তোলার সময় যে ৭ ভুলে ক্ষতি হতে পারে ত্বকের ১০০ টাকায় মিলছে ই-রিকশা নিবন্ধন ফরম ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে জি-পে গ্রাহকদের জন্য চালু হলো ‘টাকা-পে’ প্রিপেইড কার্ড যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ শান্তি আলোচনার আগে জেলেনস্কির বার্লিন সফর, পাশে দাঁড়াচ্ছে জার্মানি বাংলাদেশ সময় কখন শুরু মার্কিন ভোট, ফল জানা যাবে কবে? আইনের সীমার মধ্যে প্রাণঘাতী বল প্রয়োগের অধিকার পুলিশের আছে: তথ্য উপদেষ্টা
আন্তর্জাতিক

শান্তি আলোচনার আগে জেলেনস্কির বার্লিন সফর, পাশে দাঁড়াচ্ছে জার্মানি

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১৬: ৪২
শান্তি আলোচনার আগে জেলেনস্কির বার্লিন সফর, পাশে দাঁড়াচ্ছে জার্মানি


মঙ্গলবার সফরের ঘোষণা দিয়ে মের্ৎস বলেন, এবারের সফর গত বছর জেলেনস্কির হোয়াইট হাউস সফরের মতো হবে না। তাঁর এই মন্তব্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনার ইঙ্গিত পাওয়া যায়।

আরও পড়ুন

বাংলাদেশ সময় কখন শুরু মার্কিন ভোট, ফল জানা যাবে কবে? ১ ঘণ্টা আগে বাংলাদেশ সময় কখন শুরু মার্কিন ভোট, ফল জানা যাবে কবে?

নিরাপত্তার কারণে জেলেনস্কির বিদেশ সফরের তথ্য সাধারণত শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ডিজেল কেনা, কিছু নিষেধাজ্ঞা স্থগিত করা এবং কিয়েভকে রুশ তেল শোধনাগারে হামলা বন্ধের আহ্বান জানানোসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটনের সঙ্গে জেলেনস্কির মতবিরোধ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানাচ্ছেন।

এদিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামের একটি স্কুলে রুশ বাহিনীর বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। স্কুলটি মানবিক সহায়তা বিতরণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। নিহতদের মধ্যে উদ্ধারকারী দলের দুই সদস্য ও চার পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

চুক্তি না হলে ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের ১ ঘণ্টা আগে চুক্তি না হলে ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (২ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির জরুরি পরিষেবা বিভাগ হতাহতের তথ্য প্রকাশ করে।

জরুরি পরিষেবা বিভাগ জানায়, হামলায় আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে দুজন উদ্ধারকর্মী। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে পুলিশ ও উদ্ধারকারী দল কাজ করছে।

আরও পড়ুন

পাকিস্তানে এলপিজির দামে আগুন, খাবার কমিয়ে রিকশা চালাচ্ছেন চালকেরা ১ ঘণ্টা আগে পাকিস্তানে এলপিজির দামে আগুন, খাবার কমিয়ে রিকশা চালাচ্ছেন চালকেরা

রাতের ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, হামলার সময় স্কুলটিতে কোনো পাঠদান চলছিল না। প্রতি সোমবার স্কুলটি আশ্রয়কেন্দ্র ও মানবিক সহায়তা বিতরণের স্থান হিসেবে ব্যবহৃত হতো। স্থানীয় বাসিন্দারা সেখানে ত্রাণের প্যাকেট নিতে জড়ো হয়েছিলেন।

জেলেনস্কির অভিযোগ, মানুষজন সেখানে জড়ো হওয়ার সময় রুশ বাহিনী প্রথমে কয়েকটি বোমা নিক্ষেপ করে। পরে দ্বিতীয় দফায় সরাসরি আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনাকে তিনি ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেন।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন