https://newsbdc.com/national-capital/mw0lskmdhw
১০০ টাকায় মিলছে ই-রিকশা নিবন্ধন ফরম
ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
মঙ্গলবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে অটোরিকশাচালকদের হাতে নিবন্ধন ফরম তুলে দেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।
আরও পড়ুন
৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ১৯ মিনিট আগে
তিনি জানান, ফরম সংগ্রহ বা জমা দেওয়ার অর্থ ই-রিকশা চলাচলের অনুমতি নয়। আবেদন যাচাইয়ের পর বুয়েটের কারিগরি ছাড়পত্র নিতে হবে।
ডিএসসিসি প্রশাসক জানান, প্রাথমিকভাবে নির্ধারিত ওয়ার্কশপে তৈরি করতে হবে এসব রিকশা। পাশাপাশি থানা অথবা ওয়ার্ডভিত্তিক চার্জিং পয়েন্ট এবং কোন এলাকায় কতটি ই-রিকশা চলবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করবে সিটি করপোরেশন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।