ছবি ভিডিও মতামত
সর্বশেষ
খুলনায় ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেকআপ তোলার সময় যে ৭ ভুলে ক্ষতি হতে পারে ত্বকের ১০০ টাকায় মিলছে ই-রিকশা নিবন্ধন ফরম ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে জি-পে গ্রাহকদের জন্য চালু হলো ‘টাকা-পে’ প্রিপেইড কার্ড যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ শান্তি আলোচনার আগে জেলেনস্কির বার্লিন সফর, পাশে দাঁড়াচ্ছে জার্মানি বাংলাদেশ সময় কখন শুরু মার্কিন ভোট, ফল জানা যাবে কবে? আইনের সীমার মধ্যে প্রাণঘাতী বল প্রয়োগের অধিকার পুলিশের আছে: তথ্য উপদেষ্টা
আন্তর্জাতিক

বাংলাদেশ সময় কখন শুরু মার্কিন ভোট, ফল জানা যাবে কবে?

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১৬: ৪১
বাংলাদেশ সময় কখন শুরু মার্কিন ভোট, ফল জানা যাবে কবে?


যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতে স্থানীয় আইন অনুযায়ী ভিন্ন সময়ে ভোটগ্রহণ শুরু ও শেষ হয়। ফলে বাংলাদেশ থেকে নির্বাচন পর্যবেক্ষণ করতে হলে সময়ের পার্থক্য হিসাব করে নিতে হবে। ২০২৬ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী নিয়মিত ফেডারেল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


বাংলাদেশ সময় কখন শুরু হবে ভোটগ্রহণ?

যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে একই সময়ে ভোট শুরু হয় না। স্থানীয় সময়সূচি অনুযায়ী ভোটকেন্দ্র খোলা হয়।

আরও পড়ুন

শান্তি আলোচনার আগে জেলেনস্কির বার্লিন সফর, পাশে দাঁড়াচ্ছে জার্মানি ১ ঘণ্টা আগে শান্তি আলোচনার আগে জেলেনস্কির বার্লিন সফর, পাশে দাঁড়াচ্ছে জার্মানি

মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টায় ভার্মন্টে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা। বাংলাদেশ সময় তখন বিকেল ৪টা। নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট ও কেনটাকির বেশির ভাগ এলাকায় স্থানীয় সময় সকাল ৬টায় ভোট শুরু হবে, বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

জর্জিয়া, ফ্লোরিডা, পেনসিলভানিয়া ও নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ভোটগ্রহণ শুরু হবে। সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশে তখন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা।

কখন শেষ হবে ভোটগ্রহণ?

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সময় অঞ্চলের কারণে ভোটকেন্দ্রগুলোও পর্যায়ক্রমে বন্ধ হবে। ইন্ডিয়ানা ও কেনটাকির কিছু এলাকায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোট শেষ হবে। বাংলাদেশ সময় তখন বুধবার ভোর ৫টা।

এরপর বিভিন্ন অঙ্গরাজ্যে পর্যায়ক্রমে ভোটগ্রহণ শেষ হবে। পূর্বাঞ্চলীয় সময় রাত ৭টায় ভোট বন্ধ হওয়া অঙ্গরাজ্যগুলোর ক্ষেত্রে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা। রাত ৮টায় বন্ধ হলে বাংলাদেশ সময় সকাল ৭টা, রাত ৯টায় বন্ধ হলে সকাল ৮টা এবং রাত ১০টায় বন্ধ হলে সকাল ৯টা।

আরও পড়ুন

চুক্তি না হলে ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের ১ ঘণ্টা আগে চুক্তি না হলে ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ও ওরেগনের অধিকাংশ এলাকায় ভোট শেষ হবে পূর্বাঞ্চলীয় সময় রাত ১১টার দিকে। বাংলাদেশ সময় তখন বুধবার সকাল ১০টা। হাওয়াইয়ে ভোট শেষ হবে আরও পরে। আলাস্কার অধিকাংশ এলাকায় স্থানীয় সময় রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হবে, যা বাংলাদেশ সময় বুধবার সকাল ১১টা। আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জের কিছু এলাকায় ভোট শেষ হতে আরও এক ঘণ্টা সময় লাগতে পারে।


কখন জানা যাবে নির্বাচনের ফল?

ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পরপরই বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রাথমিক ফল আসতে শুরু করবে। বাংলাদেশ সময় বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত ফলের চিত্র ক্রমেই স্পষ্ট হতে পারে। তবে ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সব আসনের বিজয়ী নির্ধারিত হয়ে যাবে—এমন নিশ্চয়তা নেই।

প্রতিটি কেন্দ্রে ভোট গণনা, ব্যালট যাচাই এবং অঙ্গরাজ্যভিত্তিক নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর ফলের চিত্র পরিষ্কার হবে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মতো সংবাদমাধ্যম নির্বাচনী কর্মকর্তাদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন আসনে বিজয়ী ঘোষণা করে।

আরও পড়ুন

পাকিস্তানে এলপিজির দামে আগুন, খাবার কমিয়ে রিকশা চালাচ্ছেন চালকেরা ১ ঘণ্টা আগে পাকিস্তানে এলপিজির দামে আগুন, খাবার কমিয়ে রিকশা চালাচ্ছেন চালকেরা

বিশেষ করে যেসব আসনে প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান কম, সেগুলোর ফল নিশ্চিত হতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে। ফলে নির্বাচনের রাতেই কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাচ্ছে, তা নিশ্চিত হওয়া কঠিন হতে পারে।

ডাকযোগে পাঠানো ব্যালট, প্রভিশনাল ব্যালটসহ বিশেষ ধরনের ভোট গণনা ও যাচাইয়ের কারণেও চূড়ান্ত ফল প্রকাশে দেরি হতে পারে। কোনো কোনো অঙ্গরাজ্যে পূর্ণাঙ্গ ফল পেতে কয়েক দিন বা তারও বেশি সময় লাগতে পারে। আলাস্কায় র‌্যাঙ্কড-চয়েস ভোটের ক্ষেত্রে চূড়ান্ত ফল পেতে অতিরিক্ত গণনার প্রয়োজন হতে পারে।


যেভাবে ভোট দেবেন মার্কিন ভোটাররা

যুক্তরাষ্ট্রের ভোটারদের জন্য ভোট দেওয়ার একাধিক পদ্ধতি রয়েছে। তাঁরা ডাকযোগে ব্যালট পাঠিয়ে, আগাম ভোটের মাধ্যমে অথবা নির্বাচনের দিন সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন।

আরও পড়ুন

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় পর্যটক ২ ঘণ্টা আগে নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় পর্যটক

নির্বাচনের দিন ভোটগ্রহণ শেষ হলেও বিভিন্ন ধরনের ব্যালট গণনা ও যাচাই অব্যাহত থাকে। এ কারণে প্রাথমিক ফলের সঙ্গে চূড়ান্ত ফলের পার্থক্য হতে পারে।

নজর থাকবে যেসব গুরুত্বপূর্ণ আসনে

মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ডেমোক্র্যাটদের আরও চারটি আসনে জয় প্রয়োজন। অন্যদিকে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটির অন্তত তিনটি অতিরিক্ত আসন দরকার। এবারের নির্বাচনে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কয়েকটি আসনের দিকে বিশেষ নজর থাকবে।

মিশিগানে সিনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ ও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের প্রতিদ্বন্দ্বিতা আলোচনায় রয়েছে।

ফ্লোরিডায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যাঞ্জি নিক্সনের সঙ্গে লড়ছেন রিপাবলিকান সিনেটর অ্যাশলে মুডি।

আরও পড়ুন

জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ করবে না মালয়েশিয়া ২ ঘণ্টা আগে জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ করবে না মালয়েশিয়া

জর্জিয়ায় ডেমোক্র্যাটিক সিনেটর জন অসফের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্স।

মেইনে রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের বিপরীতে লড়ছেন ডেমোক্র্যাট প্রার্থী ট্রয় জ্যাকসন।

নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্র্যাটিক প্রতিনিধি ক্রিস পাপাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক রিপাবলিকান সিনেটর জন সুনুনু।

নর্থ ক্যারোলিনায় সিনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপারের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মাইকেল হোয়াটলি।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন