https://newsbdc.com/business/mw0kftelmu
জি-পে গ্রাহকদের জন্য চালু হলো ‘টাকা-পে’ প্রিপেইড কার্ড
নতুন এই প্রিপেইড কার্ডের মাধ্যমে গ্রাহকেরা যেকোনো সময় তাঁদের জি-পে ওয়ালেটে থাকা অর্থ তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারবেন। দ্রুত ও সহজে লেনদেনের সুবিধার্থে কার্ডটিতে রয়েছে কন্টাক্টলেস প্রযুক্তি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সুবিধা।
আরও পড়ুন
এলপিজির নতুন দাম ঘোষণা, কোন সিলিন্ডার কত টাকায়? ৪ ঘণ্টা আগে
গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে কার্ডের আবেদনপ্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। ফলে ব্যাংকের কোনো শাখায় না গিয়েই জি-পে মোবাইল অ্যাপের মাধ্যমে কার্ডের জন্য আবেদন করতে পারবেন গ্রাহকেরা।
আরও পড়ুন
আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো ১ নভেম্বর ২০২৬
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ উদ্যোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, জি-পের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী, সমাধান সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান এবং বাংলাদেশ ব্যাংক, সমাধান সার্ভিসেস লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।