ছবি ভিডিও মতামত
সর্বশেষ
খুলনায় ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেকআপ তোলার সময় যে ৭ ভুলে ক্ষতি হতে পারে ত্বকের ১০০ টাকায় মিলছে ই-রিকশা নিবন্ধন ফরম ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে জি-পে গ্রাহকদের জন্য চালু হলো ‘টাকা-পে’ প্রিপেইড কার্ড যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ শান্তি আলোচনার আগে জেলেনস্কির বার্লিন সফর, পাশে দাঁড়াচ্ছে জার্মানি বাংলাদেশ সময় কখন শুরু মার্কিন ভোট, ফল জানা যাবে কবে? আইনের সীমার মধ্যে প্রাণঘাতী বল প্রয়োগের অধিকার পুলিশের আছে: তথ্য উপদেষ্টা
বাংলাদেশ

আইনের সীমার মধ্যে প্রাণঘাতী বল প্রয়োগের অধিকার পুলিশের আছে: তথ্য উপদেষ্টা

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১৬: ৩৯
আইনের সীমার মধ্যে প্রাণঘাতী বল প্রয়োগের অধিকার পুলিশের আছে: তথ্য উপদেষ্টা


মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

খুলনায় ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৮ মিনিট আগে খুলনায় ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাহেদ উর রহমান বলেন, পুলিশের বল প্রয়োগের আইনি অধিকার রয়েছে। পরিস্থিতি তৈরি হলে আইনের আওতায় প্রাণঘাতী বল প্রয়োগেরও সুযোগ আছে। তবে তা হতে হবে আইনি প্রক্রিয়া মেনে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা আনুপাতিক মাত্রায়।

তিনি বলেন, কোনো অস্থিরতা বা বিশৃঙ্খল পরিস্থিতি সরকার কীভাবে মোকাবিলা করবে, সেটি বিবেচনায় রাখা জরুরি। তবে আগের মতো আন্দোলন দমনের পথে যেতে চায় না সরকার।

আরও পড়ুন

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ১১ মিনিট আগে দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তথ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের পুলিশ আর কখনো হাসিনার পুলিশের মতো হবে না।’ এ বক্তব্য সরকারে থাকা ব্যক্তি হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগের কিছু ঘটনা ছড়িয়ে পড়ার প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, কোথাও কোথাও প্রয়োজনের তুলনায় বেশি বল প্রয়োগের ঘটনা দেখা গেছে। সরকার অতীতের মতো এসব পরিস্থিতি দমন করতে চায় না। কিশোর গ্যাং বা অন্য যে পরিচয়ই থাকুক, সংশ্লিষ্ট ব্যক্তিরা এ রাষ্ট্রের নাগরিক।

আরও পড়ুন

১০০ টাকায় মিলছে ই-রিকশা নিবন্ধন ফরম ১৮ মিনিট আগে ১০০ টাকায় মিলছে ই-রিকশা নিবন্ধন ফরম

আন্দোলনকারীদের বিষয়ে গোয়েন্দা তথ্য থাকার কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীও এ নিয়ে কথা বলেছেন। সংশ্লিষ্ট সব তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। তবে সরকার এমনভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চায়, যাতে সাধারণ মানুষের ভয়, ক্ষয়ক্ষতি ও ভোগান্তি যতটা সম্ভব কম হয়।

পোশাকশ্রমিকদের আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ায় শ্রমিকদের জীবন কঠিন হয়ে উঠেছে। তাঁদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে।

আরও পড়ুন

৭ নভেম্বর ছয় ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ২৫ মিনিট আগে ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই মজুরি বোর্ডের কাজ শেষ হবে। শ্রমিকদের কিছু ন্যায্য দাবি থাকায় তাঁরা আন্দোলনে নেমেছিলেন। এখন কমিশন গঠিত হওয়ায় আলোচনার মাধ্যমে তাঁদের বিষয়টি বোঝানো সম্ভব হবে বলে আশা করেন তিনি।

শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে অন্য কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, পোশাকশ্রমিকেরা যখন মাঠে নেমেছেন, তখন তাঁদের আন্দোলনের ভেতরে ঢুকে অন্যরা এ ধরনের কাজ করছে। শ্রমিকেরা মাঠে না নামলে এ সমস্যা তৈরি হতো না।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন