https://newsbdc.com/national/mw0jyv158h
ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন শুরু, আবেদন করলেই মিলবে না চলাচলের অনুমতি
মঙ্গলবার (৩ নভেম্বর) ই-রিকশার নিবন্ধন, চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে এসব পরিকল্পনার কথা জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, ‘আজ থেকে ই-রিকশার নিবন্ধন ফরম বিতরণ শুরু হয়েছে। তবে স্পষ্ট করে বলতে চাই—এই ফরম কোনো চলাচলের অনুমতিপত্র নয়, এটি কেবল নিবন্ধনের জন্য আবেদনপত্র। আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত শর্ত পূরণ ও বুয়েটের ক্লিয়ারেন্স নিয়ে আবেদন জমা দিতে হবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে।’
ই-রিকশা ব্যবস্থাপনাকে সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে আরও কয়েকটি উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসক। নির্ধারিত মডেলের ই-রিকশা তৈরি ও মেরামতের জন্য নির্দিষ্ট ওয়ার্কশপ ঠিক করে দেওয়া হবে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগের ব্যবহার বন্ধে ওয়ার্ড বা থানা পর্যায়ে নির্দিষ্ট চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন
খুলনায় ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৮ মিনিট আগে
ই-রিকশার সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে চারটি জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর সিটি করপোরেশন ও বাংলাদেশ পুলিশের যৌথ সভায় জোনগুলোর সীমানা এবং অঞ্চলভিত্তিক ই-রিকশার সম্ভাব্য সংখ্যা চূড়ান্ত করা হবে।
একবারে সব অটোরিকশা বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে আবদুস সালাম বলেন, ‘সবকিছু হঠাৎ বন্ধ করে দেওয়ার চেয়ে আমরা ধাপে ধাপে এগুলোকে নিয়ম ও নিবন্ধনের আওতায় আনতে চাই। প্রথম পর্যায়ে ১ হাজার, ২ হাজার কিংবা ৫০০—যে কয়টি ই-রিকশা শর্ত পূরণ করবে, সেগুলোকে পর্যায়ক্রমে নিবন্ধনের অনুমোদন দেওয়া হবে।’
ফরম বিতরণ ও সংগ্রহের নিয়ম
মঙ্গলবার ৩ নভেম্বর থেকে প্রতিটি ১০০ টাকা মূল্যে নিবন্ধন আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবন এবং ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম নিতে পারবেন।
অটোরিকশাকে ঢাকা শহরের অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে প্রশাসক এ সমস্যা সমাধানে নাগরিক, রিকশার মালিক ও চালক এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ১২ মিনিট আগে
স্বাক্ষরিত/-
মোঃ রাসেল রহমান
আরও পড়ুন
১০০ টাকায় মিলছে ই-রিকশা নিবন্ধন ফরম ১৯ মিনিট আগে
জনসংযোগ কর্মকর্তা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
মোবাইল: ০১৭৪৯-৮৬১৭৮১।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।