https://newsbdc.com/international/mw1t3n8gjn
মার্কিন নির্বাচনে যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে জনগণ: ইরানের পার্লামেন্ট স্পিকার
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
গালিবাফের এ বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা বড় ধাক্কা খেয়েছে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দলের জন্য বড় রাজনৈতিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ ১৯ মিনিট আগে
নির্বাচনে ভোটারদের অসন্তোষের পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্কনীতি এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধকে প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ আরও তীব্র হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
এক্সে গালিবাফ লেখেন, ‘বিবেক হোক বা জীবনযাত্রার ব্যয়, আমেরিকানরা বলেছে যুদ্ধে না। আমরা এই বার্তাকে সমর্থন করি।’
তিনি আরও বলেন, মার্কিন সরকার যদি আন্তর্জাতিক পৃষ্ঠপোষক ও ব্ল্যাকমেইলারদের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেদের জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে ইরানের ‘না’ শব্দটি তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে।
আরও পড়ুন
নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে চান ট্রাম্প ২ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। কয়েক মাস ধরে সংঘাত অচলাবস্থায় রয়েছে। মাঝেমধ্যে গোলাগুলির ঘটনা ঘটলেও পূর্ণমাত্রায় সংঘাত আবার শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।