ছবি ভিডিও মতামত
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা প্রি-পেইড মিটারের রিচার্জ নিয়ে ডেসকোর জরুরি বার্তা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা এবিজি ইউনিভার্সিটি কাপের আয়োজনের প্রশংসায় ড্যাফোডিল অধিনায়ক রোহিঙ্গা সংকট নিয়ে চীনা প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন না মাইকেল ভন নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি লাগে, পডকাস্টে যান না শবনম ফারিয়া ৪ নভেম্বর ২০২৬: ডলার ১২৪ টাকা ৩০ পয়সা, দেখে নিন অন্যান্য মুদ্রার দর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১৪: ২১
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করে এ ইতিহাস গড়েন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর নির্বাচনি পূর্বাভাসে এল-সায়েদের জয় নিশ্চিত হওয়ার কথা জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা এইমাত্র যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

চিকিৎসক ও জনস্বাস্থ্যবিষয়ক সাবেক কর্মকর্তা এল-সায়েদ ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে জয়ী হয়ে মনোনয়ন পান। অবসর নিতে যাওয়া সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

নির্বাচনি প্রচারে এল-সায়েদের মুসলিম পরিচয় অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান নেতারা বারবার তার ধর্মীয় পরিচয় নিয়ে আক্রমণ করেন। তবে উগ্রবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছিলেন মিশিগানে। সেই অঙ্গরাজ্য থেকেই সিনেটর নির্বাচিত হলেন এল-সায়েদ। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে দায়িত্ব নেবেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে দায়িত্ব পালনের নজির গড়বেন।

আরও পড়ুন

মার্কিন নির্বাচনে যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে জনগণ: ইরানের পার্লামেন্ট স্পিকার ১ ঘণ্টা আগে মার্কিন নির্বাচনে যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে জনগণ: ইরানের পার্লামেন্ট স্পিকার

‘খারাপ লোকেরা হেরেছে, আমরা জিতেছি’

বুধবার ভোরে নিজের বিজয় উদ্‌যাপনে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন এল-সায়েদ। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুন

নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে চান ট্রাম্প ৩ ঘণ্টা আগে নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে চান ট্রাম্প

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, মিশিগানের মানুষ তাকে যে উদারতা, মুক্তচিন্তা, দৃঢ়তা ও আন্তরিকতা দেখিয়েছেন, সিনেটে দায়িত্ব পালনের সময় তিনিও সেই গুণাবলি নিয়ে তাদের সেবা করতে চান।

প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে উদ্দেশ করে এল-সায়েদ বলেন, ‘তাদের জানিয়ে দিও, খারাপ লোকেরা হেরেছে। আমরা সবাই মিলে আরও বড় কিছুর জন্য লড়াই করে জিতেছি। আমরা জিতেছি! মাইক, এবার অবসর উপভোগ করো।’

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও কটাক্ষ করেন তিনি। জানুয়ারিতে নতুন সিনেটরদের শপথ পড়ানোর সাংবিধানিক দায়িত্বের প্রসঙ্গ টেনে এল-সায়েদ বলেন, ‘এটা বেশ মজার বিষয় যে সংবিধান অনুযায়ী জানুয়ারিতে আপনাকেই আমাকে শপথ পড়াতে হবে।’

আরও পড়ুন

ভয়াবহ রেল দুর্ঘটনার ছয় দিন পর পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী ৩ ঘণ্টা আগে ভয়াবহ রেল দুর্ঘটনার ছয় দিন পর পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী

এরপর ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ডোনাল্ড, আমি জানি, আমার নাম উচ্চারণ করতে তোমার বেশ কষ্ট হয়েছে। তাই জানুয়ারিতে জেডি আমাকে শপথ পড়ানোর পর তুমি আমাকে শুধু সিনেটর বলেই ডাকতে পারো।’


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন