ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বোটক্লাব ভাঙচুরের মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু গাজীপুরে জাহাঙ্গীর, মিরপুর-আশুলিয়ায় কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা: রাশেদ খাঁন সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় তরুণীর ফের ৩ দিনের রিমান্ড কসোভোর জনগণ স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে: স্পিকার ঈদুল ফিতর ও আজহায় ছুটির দিন নির্ধারণ করল সরকার বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা প্রি-পেইড মিটারে রিচার্জ বন্ধ, প্রযোজ্য যাদের ক্ষেত্রে ডিবিতে ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চলছে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিস্কার প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ
সারা দেশ

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিস্কার

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১৬: ২৪
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিস্কার
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কার পত্র ও আলী আহম্মদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহাম্মদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান জানান, দলের বিরুদ্ধে কার্যক্রম ও দলীয় শৃঙ্খলা অমান্য করায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মদকে দলের সকল সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু ৬ মিনিট আগে শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু


নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু বলেন, নিজ দলের কোনো কর্মসূচিতে অংশ না নেয়াও আলী আহমদের বড় একটি ভুল ছিল। একাধিকবার বলার পরও তিনি সংশোধন না হওয়ায় কেন্দ্র এ সিদ্ধান্ত নেন।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিস্কৃত সদস্য সচিব আলী আহাম্মদ জানান, দলীয় কর্মসূচির বিষয়ে মৌখিকভাবে বলা হলেও লিখিত নোটিশ না করেই আমাকে বহিষ্কার করা হয়েছে। এটা ঠিক নয়।

আরও পড়ুন

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা ২ ঘণ্টা আগে পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা


রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বলেন, সদস্য সচিব আলী আহাম্মদের বহিষ্কারের কেন্দ্র স্বাক্ষরিত কাগজ পেয়েছি। দলের কোনো নেতাকর্মীকে আলী আহাম্মদের সাথে যোগাযোগ না করতেও পত্রে বলা হয়েছে।


সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন