ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ ওয়ানডেতে নতুন বিশ্বরেকর্ড কোহলির, ভাঙলেন শচিনের রেকর্ডও এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, ফি কত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন বোটক্লাব ভাঙচুরের মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু গাজীপুরে জাহাঙ্গীর, মিরপুর-আশুলিয়ায় কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা: রাশেদ খাঁন সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় তরুণীর ফের ৩ দিনের রিমান্ড কসোভোর জনগণ স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে: স্পিকার ঈদুল ফিতর ও আজহায় ছুটির দিন নির্ধারণ করল সরকার
সারা দেশ

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১৭: ২৪
শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু
সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কারখানায় কাজে ফিরেছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তবে শ্রমিকদের কাজে যোগদানে বাধা সৃষ্টি করে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি। এ ধরনের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বলেও জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিস্কার ২ ঘণ্টা আগে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিস্কার

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর অনেক গার্মেন্টস কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শ্রমিকদের দাবি ছিল, মজুরি বোর্ড গঠন করে মজুরি নির্ধারণ করা হোক। সেই প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে এবং বিষয়টি শ্রমিকরাও জানেন। তবে কিছু ফ্যাসিস্ট শ্রমিকদের কাজে যোগদানে বাধা সৃষ্টি করছে।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে ছবি ও ভিডিও দিতে দেখা যাচ্ছে। তারা নিজেদের রাজনৈতিক পরিচয়ও প্রকাশ করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা ৩ ঘণ্টা আগে পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা

শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা নিজেদের স্বার্থ বুঝতে পেরে কারখানায় ফিরে গেছেন। তারা বুঝতে পেরেছেন, যে মেশিন চালিয়ে জীবিকা নির্বাহ করেন, সেটি ক্ষতিগ্রস্ত হলে শেষ পর্যন্ত তাদেরই ক্ষতি হবে। শ্রমিকদের ন্যায্য দাবি থাকবে, তারা কাজ করবেন এবং উৎপাদন অব্যাহত রাখবেন—এটাই স্বাভাবিক।

গত ১৭ বছরে দেশের জনগণের ওপর নির্যাতন, গুম ও খুনের প্রসঙ্গ তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা এখন বাইরে থেকে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে সাময়িকভাবে কিছু কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা গেলেও সফল হওয়া যায় না। ৫ আগস্ট যেভাবে তারা পালিয়ে গেছে, ইতিহাসের আস্তাকুঁড়ে তাদের নিক্ষিপ্ত হতে হবে। জাতি ঘৃণাভরে তাদের প্রত্যাখ্যান করবে।

আরও পড়ুন

পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল ৪ ঘণ্টা আগে পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে। বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

এ সময় ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ উপস্থিত ছিলেন।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সারা দেশ নিয়ে আরও পড়ুন