ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ ওয়ানডেতে নতুন বিশ্বরেকর্ড কোহলির, ভাঙলেন শচিনের রেকর্ডও এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, ফি কত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন বোটক্লাব ভাঙচুরের মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু গাজীপুরে জাহাঙ্গীর, মিরপুর-আশুলিয়ায় কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা: রাশেদ খাঁন সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় তরুণীর ফের ৩ দিনের রিমান্ড কসোভোর জনগণ স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে: স্পিকার ঈদুল ফিতর ও আজহায় ছুটির দিন নির্ধারণ করল সরকার
শিক্ষা

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১৮: ০৪
প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ
সংগৃহীত

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জন্য ল্যাপটপসহ বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সাংবাদিকদের জানান, অনুমোদিত ১৩টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৫৮ হাজার কোটি টাকা।

আরও পড়ুন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, ফি কত ১ ঘণ্টা আগে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, ফি কত

তিনি আরও জানান, একনেক সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে আরও যাচাই-বাছাইয়ের জন্য চারটি প্রকল্প ফেরত পাঠানো হয়েছে।

গ্যাসকূপ খননে ৫৯২ কোটি টাকা

একনেক সভায় তিতাস গ্যাসক্ষেত্রে দুটি গ্যাসকূপ খনন প্রকল্পও অনুমোদন পেয়েছে। এ জন্য ৫৯২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ ৩ ঘণ্টা আগে প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ

পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মধ্যে মোট ৩০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছাড়া গ্যাস গ্রিডের সঞ্চালন লাইন জোরদার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পুলিশের সক্ষমতা বাড়াতে দুটি প্রকল্প

পুলিশের সক্ষমতা বাড়াতেও দুটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন