ছবি ভিডিও মতামত
সর্বশেষ
৪ নভেম্বর ২০২৬: ডলার ১২৪ টাকা ৩০ পয়সা, দেখে নিন অন্যান্য মুদ্রার দর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী হাবিব এআই কখনো মানুষের সৃজনশীলতার বিকল্প হতে পারবে না: রণবীর মার্কিন নির্বাচনে যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে জনগণ: ইরানের পার্লামেন্ট স্পিকার চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে চালুর উদ্যোগ শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শিক্ষা

বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১৩: ১২
বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সংগৃহীত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) ১৬তম ব্যাচের (চতুর্থ বর্ষ) এবং এমএ ইন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ক্রেস্ট প্রদান ও গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স পয়েন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

আরও পড়ুন

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড ২৯ মিনিট আগে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও নৈতিক মূল্যবোধ কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং বাউয়েটের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান।

আইসিই বিভাগের সহকারী অধ্যাপক এবিএম কবির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাউয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মো. আল আমিন।

আরও পড়ুন

সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়-মেডিকেলে ভর্তির সময়সূচি পরিবর্তনের আলোচনা ১ ঘণ্টা আগে সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়-মেডিকেলে ভর্তির সময়সূচি পরিবর্তনের আলোচনা

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ইংরেজি বিভাগের এমএ ইন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থী তৌহিদা নাসরিন তিথি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নিশাত তাসনিম চৌধুরী এবং ব্যবসায় প্রশাসন বিভাগের তাসনিমুল হাসান নিহাল।

আরও পড়ুন

স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি, বন্ধ থাকবে ৬ থেকে ৮ নভেম্বর ১ ঘণ্টা আগে স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি, বন্ধ থাকবে ৬ থেকে ৮ নভেম্বর

অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য শেষে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন। এ সময় বিদায়ী ব্যাচ ‘সমাপন-১৬’-এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে একটি স্মারক উপহার দেওয়া হয়। উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপহারটি গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.) এবং রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.)।

আরও পড়ুন

চাকরি জাতীয়করণসহ শিক্ষকদের আট দফা দাবি ২৩ ঘণ্টা আগে চাকরি জাতীয়করণসহ শিক্ষকদের আট দফা দাবি

এ ছাড়া উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সংশ্লিষ্ট ব্যাচের উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং বিদায়ী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও আলোকচিত্র ধারণের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন