https://newsbdc.com/national/mw2083ue02
ঈদুল ফিতর ও আজহায় ছুটির দিন নির্ধারণ করল সরকার
আগামী ২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন সরকারি ছুটি থাকবে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজায় ছুটি থাকবে দুই দিন। আগামী বছরের সরকারি ছুটির তালিকায় এসব তথ্য রাখা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে ছুটির তালিকা অনুমোদনের পর বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।
আরও পড়ুন
একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন ৪৩ মিনিট আগে
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর আগে দুই দিন এবং পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে ঈদুল ফিতরে মোট ছুটি পাঁচ দিন।
অন্যদিকে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এর আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে এ উপলক্ষে মোট ছুটি থাকবে ছয় দিন।
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে পূজায় ছুটি থাকবে দুই দিন।
আরও পড়ুন
সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় তরুণীর ফের ৩ দিনের রিমান্ড ১ ঘণ্টা আগে
২০২৭ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন।
সাধারণ ছুটির মধ্যে চার দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।