ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ ওয়ানডেতে নতুন বিশ্বরেকর্ড কোহলির, ভাঙলেন শচিনের রেকর্ডও এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, ফি কত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন বোটক্লাব ভাঙচুরের মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু গাজীপুরে জাহাঙ্গীর, মিরপুর-আশুলিয়ায় কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা: রাশেদ খাঁন সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় তরুণীর ফের ৩ দিনের রিমান্ড কসোভোর জনগণ স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে: স্পিকার ঈদুল ফিতর ও আজহায় ছুটির দিন নির্ধারণ করল সরকার
বাংলাদেশ

বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা প্রি-পেইড মিটারে রিচার্জ বন্ধ, প্রযোজ্য যাদের ক্ষেত্রে

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১৬: ৫৬
বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা প্রি-পেইড মিটারে রিচার্জ বন্ধ, প্রযোজ্য যাদের ক্ষেত্রে
সংগৃহীত

প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কারণে ২৪ ঘণ্টা সাময়িকভাবে রিচার্জ সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) সকালে এক জরুরি বিজ্ঞপ্তিতে ডেসকো জানায়, সিস্টেম আপগ্রেডেশনের কাজের জন্য বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত প্রি-পেইড মিটারে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।

তবে এ নির্দেশনা কেবল যেসব গ্রাহকের মিটার নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আরও পড়ুন

একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন ৩৮ মিনিট আগে একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নির্ধারিত সময়ের আগেই প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো।

এ ছাড়া যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন