ছবি ভিডিও মতামত
সর্বশেষ
খুলনায় ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেকআপ তোলার সময় যে ৭ ভুলে ক্ষতি হতে পারে ত্বকের ১০০ টাকায় মিলছে ই-রিকশা নিবন্ধন ফরম ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে জি-পে গ্রাহকদের জন্য চালু হলো ‘টাকা-পে’ প্রিপেইড কার্ড যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ শান্তি আলোচনার আগে জেলেনস্কির বার্লিন সফর, পাশে দাঁড়াচ্ছে জার্মানি বাংলাদেশ সময় কখন শুরু মার্কিন ভোট, ফল জানা যাবে কবে? আইনের সীমার মধ্যে প্রাণঘাতী বল প্রয়োগের অধিকার পুলিশের আছে: তথ্য উপদেষ্টা
সারা দেশ

সুন্দরবনে শিকারিদের ফাঁদে দুই হরিণ, জীবিত উদ্ধার

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১৬: ৩৭
সুন্দরবনে শিকারিদের ফাঁদে দুই হরিণ, জীবিত উদ্ধার


সোমবার (২ নভেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় জোংড়া বনাঞ্চলের কুঞ্চিরখাল এলাকায় বনের ভেতরে হরিণ ধরার ফাঁদ দেখতে পান তাঁরা।

আরও পড়ুন

যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ ১ ঘণ্টা আগে যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ

পরে ঘটনাস্থলে গিয়ে ফাঁদে আটকে থাকা দুটি জীবিত হরিণ উদ্ধার করেন বনরক্ষীরা। তাৎক্ষণিকভাবে হরিণ দুটি বনে অবমুক্ত করা হয়। একই সঙ্গে শিকারিদের পেতে রাখা বিপুলসংখ্যক ফাঁদ জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, জোংড়া টহল ফাঁড়ির বনরক্ষীদের নিয়মিত পায়ে হেঁটে টহলের কারণে দুটি হরিণের প্রাণ রক্ষা পেয়েছে। সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বনরক্ষীদের টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সারা দেশ নিয়ে আরও পড়ুন