ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিচ্ছেদের ২৫ দিনের মাথায় সাবেক স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ এনআইডি সংশোধনে জালিয়াতির চেষ্টা, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শরীরে ফাইবারের ঘাটতি হলে যে ৫ লক্ষণ দেখা দিতে পারে স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি, বন্ধ থাকবে ৬ থেকে ৮ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে পিএসজির রেকর্ডের ঝড়, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে হারাল রূপায়ন গ্রুপে চাকরির সুযোগ, আবেদন ২৩ নভেম্বর পর্যন্ত নগদে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৪ নভেম্বর পর্যন্ত মানসিক শান্তি পেতে আজই বাদ দিন ১২টি অভ্যাস শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির অবস্থান কর্মসূচি
খেলা

এক দশক পর আবারও এশিয়া কাপে সাব্বির রহমান, প্রাথমিক দলে ১৮ ক্রিকেটার

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১২: ০৪
এক দশক পর আবারও এশিয়া কাপে সাব্বির রহমান, প্রাথমিক দলে ১৮ ক্রিকেটার
সংগৃহীত

বয়স ৩৪ বছর। এই বয়সে অনেক ক্রিকেটার ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকলেও জাতীয় দলে ফেরার আশা ছাড়েননি সাব্বির রহমান। এবার জায়গা করে নিয়েছেন রাইজিং স্টার্স এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে।

২০১৬ সালের এশিয়া কাপে ২৪ বছর বয়সে দুর্দান্ত পারফরম্যান্স করে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন সাব্বির। এক দশক পর আবারও এশিয়া কাপে ডাক পেলেন তিনি। তবে এবার খেলতে হবে অন্য দেশগুলোর উদীয়মান ক্রিকেটারদের বিপক্ষে।

আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগে পিএসজির রেকর্ডের ঝড়, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে হারাল ১২ মিনিট আগে চ্যাম্পিয়নস লিগে পিএসজির রেকর্ডের ঝড়, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে হারাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রাথমিক স্কোয়াডে সাব্বিরের পাশাপাশি জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকা আরও কয়েকজন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান ও রিপন মন্ডল।

এ ছাড়া জাতীয় দলে অভিষেক না হওয়া সাত ক্রিকেটারও রয়েছেন প্রাথমিক তালিকায়। তাঁরা হলেন ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, মোহাম্মদ রুবেল, ইকবাল হোসেন ইমন, এস এম মেহেরব ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

আরও পড়ুন

এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন ইয়ামাল ৩৮ মিনিট আগে এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন ইয়ামাল

ওয়ানডে ফরম্যাটের এই এশিয়া কাপ কাতারে আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী ২১ ঘণ্টা আগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী

রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:

সাব্বির রহমান, আফিফ হোসেন, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ সাইফউদ্দিন, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, রিপন মন্ডল, রাকিবুল হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, মোহাম্মদ রুবেল, ইকবাল হোসেন ইমন, এস এম মেহেরব ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cricket নিয়ে আরও পড়ুন